মীরসরাইয়ে ১’শ ১১ জন শিক্ষার্থীকে বৃত্তি দিল শান্তিনীড়
নিজস্ব প্রতিনিধি :
স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১০ম শিক্ষোন্নয়ন বৃত্তির সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) সকালে জেলা পরিষদ মীরসরাই অডিটরিয়ামে সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিএমইএর সাবেক পরিচালক ও ক্লিফটন গ্রুফের সি.ই.ও লায়ন এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী।
সাংবাদিক এম. মাঈন উদ্দিন ও সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ.এন.এম মোরশেদ খান এবং প্রধান আলোচক চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিন, মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নরুল আবছার দুলাল, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শান্তিনীড় পৃষ্ঠপোষক এনায়েত হোসেন নয়ন, মীরসরাই সমিতির...







