এপেক্স ক্লাব অব চট্টগ্রামের এজিএম : সভাপতি জিয়াউল, সেক্রেটারি মইনুল
প্রেস বিজ্ঞপ্তি :: আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন ক্লাবের শতাধিক এপেক্সিয়ান। এতে ২০২৭ বর্ষের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান জিয়াউল হক জিল্লু। সভাপতিত্ব করেন বর্তমান প্রেসিডেন্ট এপেক্সিয়ান জাকারিয়া চৌধুরী যুবরাজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেস্ট এপেক্সিয়ান এম বেলাল হোসেন, এলজি-পিএনপি ডা: জবিউল হোসেন, এলজি ডা. মুজিবুর রহমান, এনওয়াইসিডি কামরুল হক, জেলা তিন গভর্ণর গোলাম কবির, জেলা আটের গভর্ণর ইয়াসিন সুমন, পিএনইডি মিজানুর রহমান, পিডিজি-৩ একরামুল হক চেয়ারম্যান, এটিএম ইমরান, লাইফ মেম্বার শফিউল আলম খোকন, সাবেক সভাপতি শাহাদাত হোসেন, এনায়েত উল্লাহ হাজারী, এজিএম পর্যবেক্ষক পিডিজি-৩ জাকির হোসেন, জেলা-৩ সেক্রেটার...







