

নিজস্ব প্রতিনিধি ::
নীল সাদার এই কম্বিনেশন দেখে জুড়ায় আঁখি /ফুটবে এবার কাশ শিউলি পূলক জাগে প্রাণে… হরেক রকম নানান কবিতায় রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার প্রাঙ্গনে বই পড়া উৎসবের দ্বিতীয় দিন সম্পন্ন হলো। ১৬ অক্টোবর শুক্রবারের উক্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই কলেজের বর্তমান অধ্যক্ষ রেজাউল করিম। বই পড়া উৎসবের এই খ পর্বে অংশগ্রহন করেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু তরুণ তরুণী। প্রফেসর আক্তারুজ্বামানের সভাপতিত্বে প্রফেসর কবি শেখ ফরিদ এর সঞ্চালনায় আলোচনা ও শরতের কবিতা পাঠ পর্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামে কর্মরত কবি ও সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা আবৃত্তি সহ আলোচনা করেন মাষ্টার হোছাইন সবুজ, সমাজকর্মী গিয়াস উদ্দিন জাহেদ, মাওলানা আলাউদ্দিন, মাষ্টার সুবর্ণা জেসমিন চৌধুরী, শিক্ষিকা মিলকী চৌধুরী, দেলোয়ার হোসেন ও ফরিদপুর মেডিকেল কলেজ এর শেষ বর্ষের এমবিবিএস শিক্ষার্থী তাছনিম মাহবুব তানহা । শরতের কবিতা আবৃত্তি করেন যথাক্রমে কবি ও শিক্ষিকা সুবর্ণা চক্রবর্তি, কবি চন্দনা চক্রবর্তি, কবি সুবর্ণা রাণী নাথ, ফাতেমাতুল জান্নাত, তাছনিম জান্নাত, সৃষ্টি কর, নির্ঝরা পাল, কাজী আরিফা, তাসফিকা তাফান্নুন প্রমুখ। স্বরচিত কবিতা ’লাশ কাটা ঘর’ ও ’চেতনার বদল’ আবৃত্তি করে সবাইকে বিমোহিত করেন কবি শাহাদাত চৌধুরী । সবশেষে পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ সহ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। আজকের সেরা পাঠক নির্বাচিত হন রায়হান উদ্দিন, কাজী আলীফা, নির্ঝরা পাল, তাছনিম জান্নাত প্রাপ্তি ও ফাতেমাতুল জান্নাত এলিন । এছাড়া পাঠাগারের কিছু নিয়মিত শিশু পাঠকদের পুরস্কৃত করা হয়।
