বাংলাদেশের বস্ত্রশিল্পকে বিশ্বের প্রধান ব্র্যান্ডিং করতে সকল উদ্যোগ নেয়া হবে – টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বস্ত্র সচিব
নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশের বস্ত্রশিল্পকে বিশ্বের প্রধান ব্যন্ডিং করতে বর্তমানে সরকার সকল উদ্যোগ গ্রহন করেছে বলেন বস্ত্র অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক ড. মো: আব্দুস সবুর। রবিবার ( ১ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রামের মীরসরাই উপজেলাস্থ জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়াররিং কলেজে একটি সেমিনার এবং সাইনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উল্লেখিত বক্তব্য রাখেন। এসময় তিনি আরো বলেন বিশে^ জাপানের পর চীন এখন দক্ষ জনশক্তিতে অনেক এগিয়ে। তাই আমাদের সকল প্রকৌশলীকে এখন থেকে দেশের কারিকুলাম শেখার পর অন্ত:ত ৬ মাস চীন পাঠানো হবে সেখানকার বিশ^মানের বাস্তব শিক্ষাগুলো অর্জন করতে। তিনি বলেন আমাদের দেশ চীনের পরেই এমন এমন অবস্থান অর্জন করতে সক্ষম যে বিশ^ ব্যান্ডিং এর ক্ষেত্রে মেড ইন বাংলাদেশ সেরা স্থানটিই অর্জন করতে সক্ষম হবে। আর সেজন্য পর্যায়ক্রমে সকল উদ্যোগ নিবে, আর তা এখন থেকেই। দেশের বস্ত্র শিল্প উন্...







