Friday, September 11Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

মীরসরাই উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত : মাহবুব পলাশ আহ্বায়ক

মীরসরাই উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত : মাহবুব পলাশ আহ্বায়ক

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::  মীরসরাই উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা শনিবার (২৫ জুলাই) বিকেল থেকে ক্লাব কার্যালয়ে সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৬ মেয়াদের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটিতে দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীপত্রিকার মীরসরাই প্রতিনিধি পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুব পলাশকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া দৈনিক সংবাদ প্রতিনিধি রনজিত ধর এবং সি প্লাস প্রতিনিধি বাবলু'দেকে আহব্বায়ক কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। উক্ত বার্ষিক সাধারন সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তাবৃন্দ যথাক্রমে বিপুল দাস, রাজীব মজুমদার, নাছির উদ্দিন, কামরুল ইসলাম, ইমাম হোসেন, দিদারুল আলম, অজয় কুমার দে, আব্দুল মান্নান রানা, জাবেদ হোসাইন, কমল পাটোয়ারী, ...
কবিতা ও গানে বর্ষা উৎসব অনুষ্ঠিত

কবিতা ও গানে বর্ষা উৎসব অনুষ্ঠিত

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: রবীন্দ্রনাথের ‘‘এমন দিনে তারে বলা যায় এমন ঘরঘোর বরিষায়, এমন মেঘস্বরে বাদল ঝরঝরে তপনহীন ঘন তমষায়’’ ও পল্লী কবি জসিম উদ্দিনের ‘‘ আজিকার রোদ ঘুমায়ে পড়িছে ঘোলাটে মেঘের আড়ে, কেয়া বন পথে স্বপন বুনিছে ছলছল জলধারে’’ সহ নানান বর্ষার কবিতাবলি ও বর্ষার গানে মীরসরাইয়ে সম্পন্ন হলো বর্ষা উৎসব। মীরসরাই উপজেলার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার মিলনায়তনে এক বর্ষা উৎসব যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখা ও খবরিকার যৌথ উদ্যোগে শনিবার ( ১৮ জুলাই) দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সঙ্গীত শিল্পী ও কবি প্রফেসর আক্তারুজ¦ামান এর সভাপতিত্বে এবং পাঠাগার প্রতিষ্ঠাতা কবি এবং সাংবাদিক মাহবুব পলাশ ও প্রভাষক এবং কবি মোয়াজে¦ম হোসেন ফরহাদ এর সঞ্চালনায় উক্ত বর্ষা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবি...
ওয়াহেদপুরে জমি সংক্রান্ত বিরোধে পরস্পর হামলায় ভাই-বোন সহ আহত -৫

ওয়াহেদপুরে জমি সংক্রান্ত বিরোধে পরস্পর হামলায় ভাই-বোন সহ আহত -৫

গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
    নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে একটি নির্মানাধিন বাসগৃহ এর স্থানে ছোট ভাই ও বোন এর জায়গা রয়েছে দাবী করে ঘটনাস্থলে বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে নির্মানাধিন কাজের কাঠের টুকরো দিয়ে আঘাত করলে ভাই বোন সহ অন্ত:ত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ছোটবোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার ( ১৫ জুলাই) দুপুর ২টায় দক্ষিন ওয়াহেদপুর গ্রামের মুন্সীবাড়িতে উক্ত ঘটনা ঘটে। বড় ভাইয়ের হামলায় আহত ছোটবোন গৃহবধু নাছিমা আক্তার (৩৮) ও ছোটভাই মনজুর আলম (৩৪ ) বলেন আমাদের বাবার প্রদান করা বাড়ির ভিটেবাড়ির অংশে আমাদের বড় ভাই আলমগীর হোসেন ( ৪৮) আমাদের অংশ বুঝিয়ে না দিয়ে জোর করে ঘরনির্মান করছে। আমরা আমাদের অংশ দাবী করলে দলবল নিয়ে আমাদের বড়ভাই নিজেই আমাদের ভাইবোন, সিএনজি চালক ইয়াসিন ( ৩২) সহ অন্ত:ত ৫ জনকে কাঠ দিয়ে আহত করে। আহত মনজুল আলম...
মীরসরাইয়ে প্রাথমিক বৃত্তি পেল ২১৪ শিক্ষার্থী ::  এসএম স্কুল সেরা

মীরসরাইয়ে প্রাথমিক বৃত্তি পেল ২১৪ শিক্ষার্থী :: এসএম স্কুল সেরা

গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিনে মীরসরাই উপজেলা থেকে ৫ম শ্রেণীতে প্রাথমিক মেধা বৃত্তি ২০২৫ এর ফলাফল প্রকাশিত হয় রবিবার ( ১২ জুলাই) । প্রকাশিত উক্ত ফলাফলে ২১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। তার মধ্যে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭৩ শিক্ষার্থী। মীরসরাই উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী বলেন আমাদের পরীক্ষার্থী ছিল সর্বমোট ১৪৭০ জন। ১০ শিক্ষার্থী টেলেন্টপুলে সহ ১৮ শিক্ষার্থী বৃত্তি পেয়ে সেরা স্থান অর্জন করেছে মীরসরাই এসএম প্রাথমিক বিদ্যালয়। এছাড়া কিছমত জাফরাবাদ এবং জোরারগঞ্জ প্রাথমিক বিদ্যালয় ও ভাল করেছে। উক্ত মেধাবৃত্তিতে সেরা ফলাফল অর্জনকারী এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জরিনা আক্তার বলেন টেলেন্টপুলে বৃত্তি পাওয়া আমাদের শিক্ষার্থীরা যথাক্রমে তাওছিয়াত, সাদিকুল, জিহাদ, মুনতাছির, তাছনিমুল, নাফিদা, রিথী, আদ্রিতা, সাকেরা ও ওয়াসমি। সা...
খৈয়াছরায় বন্যাদূর্গতদের মাঝে বিএনপি নেতার ত্রাণ বিতরণ

খৈয়াছরায় বন্যাদূর্গতদের মাঝে বিএনপি নেতার ত্রাণ বিতরণ

গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের বিএনপি নেতা গিয়াস উদ্দিন এর উদ্যোগে বন্যা দূর্গত স্থানীয় খৈয়াছরা ইউনিয়নের কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের মাঝে মানবিক খাবার বিতরণ করা হয়েছে। রবিবার ( ১২ জুলাই ) বিকাল ৪টায় বাদাতলীস্থ তাঁর কার্যালয়ে উক্ত ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন খৈয়াছরা ইউনিয়ন বিএনপি নেতা ছানাউল্লাহ মেম্বার, বিএনপি নেতা যথাক্রমে আলাউদ্দিন, আনছার আলী, শাহ আলম, আজিজুল হক, যুবদল নেতা আবু তালেক শিবলু, কামরুল ইসলাম, নুর উদ্দিন, নুরুন নবী প্রমুখ। এসময় তিনি ইউনিয়নের পূর্ব খৈয়াছরা, উত্তর আমবাড়িয়া, দক্ষিন আমবাড়িয়া, গোভানিয়া ও পশ্চিম খৈয়াছরা এলাকায় বন্যকবলিত দরিদ্র মানুষদের মাঝে উক্ত খাবার সামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য যে গিয়াস উদ্দিন উপজেলা বিএনপি ও জেলা বিএনপির সাবেক সদস্য এবং খৈয়াছরা ইউনিয়ন বিএনপির একজন ত্যাগী ব্যক্তিত্ব।...
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়ী অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়ী অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তাবিবুর রহমান ::   মীরসরাইয়ের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান রবিবার ( ২৮ জুন) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আবচার উদ্দিন এর সভাপতিত্বে প্রভাষক শেখ ফরিদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিত বিশ্বাস, শিক্ষানুরাগী খায়রুল মোস্তফা, ডা: হারুন অর রশিদ, প্রফেসর আব্দুল কাইয়ুম নিজামী, প্রফেসর কামাল উদ্দিন, প্রভাষক শেখ ফরিদ প্রমুখ। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীগনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয় শিক্ষার্থী সৌরভ দেবনাথ ও অনিক বণিক। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে আফরা ইবনাত ও সাবিলাতুন নাওয়ার। বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্র...
ইরান 🇮🇷 বনাম আমেরিকা 🇺🇸  :: সুমতির জন‍্য অভিনন্দন ও সাধুবাদ :: এনামুল গোফরান চৌধুরী

ইরান 🇮🇷 বনাম আমেরিকা 🇺🇸 :: সুমতির জন‍্য অভিনন্দন ও সাধুবাদ :: এনামুল গোফরান চৌধুরী

আন্তর্জাতিক, গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  ইরান 🇮🇷 বনাম আমেরিকা 🇺🇸(পশ্চাতে লাইট‍ব‍্যা কুত্তা ইসরায়েল) এর মধ‍্যে আমেরিকার চাপিয়ে দেয়া অন‍্যায‍্য ও বেআইনি যুদ্ধ অবসানের লক্ষ‍্যে সুনির্দ্দিষ্ট কিছু শর্তে একটি সম্মতি স্মারক (MoU - Memorandum of Understanding) স্বাক্ষরিত হলো। উভয় পক্ষের সুমতির জন‍্য অভিনন্দন ও সাধুবাদ জানাই। সাথে সফল মধ‍্যস্ততাকারি হিসেবে পাকিস্তানকে আন্তরিক ধন‍্যবাদ জ্ঞাপন করি। এটা নিশ্চয়ই শান্তিপ্রিয় বিশ্বের প্রাথমিক অর্জন। চূড়ান্ত বিজয় হবে ৬০ দিনের মধ‍্যে এমওইউ এর শর্তগুলোর উপরে উভয়পক্ষের আলোচনার ভিত্তিতে শান্তি চুক্তি সম্পাদনের মাধ‍্যমে। বিশ্ব আশা করে শান্তি স্থাপিত হবেই, পিছিয়ে যাওয়ার পথ নেই। সংক্ষেপে একটু ফ্ল‍্যাশ ব‍্যাক করি। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হলে বিপ্লবী সরকারের আমল থেকেই ইওরোপ আমেরিকা সহ বিশ্বে আমেরিকান মিত্র সকল দেশ ইরানের উপর চড়াও হয়। রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় অর্থনৈতি...
মীরসরাইয়ে সৃজনশীলতায় বিজ্ঞান প্রকল্পের মেধাবী শিক্ষার্থী পুরস্কার বিতরণ

মীরসরাইয়ে সৃজনশীলতায় বিজ্ঞান প্রকল্পের মেধাবী শিক্ষার্থী পুরস্কার বিতরণ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মেধা, বিজ্ঞান, উদ্যেগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশে এই স্লোগানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে উপজেলা পর্যায়ে সৃজনশীলতায় বিজ্ঞানের ধারনায় উদ্ভাবনী প্রকল্পের মেধাবী শিক্ষার্থী পুরস্কার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন ) সকালে মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাইয়ের সাংসদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানী। অনুষ্ঠানে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে তাদের স্টলে শিক্ষার্থীদের তৈরী ১৬ টি প্রকল্প পরিবেশন করেন। এসময় বিচারক মন্ডলী প্রতিটি স্টল ঘুরে...