Friday, August 14Welcome khabarica24 Online

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার গনমাধ্যম কর্মীদের আদর্শ সংগঠন মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের আসন্ন দ্বিবার্ষিক কাউন্সিল ২৬ উপলক্ষে সংগঠনের কর্মকর্তাগনের মতামত গ্রহনের লক্ষে এক সভা ১৪ আগষ্ট, শুক্রবার বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক উপজেলার সিনিয়র সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক রনজিত ধর এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন যথাক্রমে সংগঠনের সাবেক সহ সভাপতি রাজিব মজুমদার, সাবেক সাধারন সম্পাদক নাছির উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আনোয়ারুল হক নিজামী, সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম সোহেল, ইমাম হোসেন, জাবেদ ইকবাল, আব্দুল মান্নান রানা ও এমদাদুল হক ভূঞা । সভায় আহবায়ক মাহবুব পলাশ আসন্ন সম্মেলনে আসন্ন নির্বাচন সাংবিধানিক মোতাবেক হবার কর্মপরিকল্পনা উপস্থাপন সহ সকলের মতামত গ্রহন করেন। আহব্বায়ক কমিটি এবং উপস্থিত সকলে আসন্ন কাউন্সিল একটি সফল নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে উৎসবমুখরভাবে সম্পন্ন করার বিষয়ে ঐক্যমত পোষন করেন। ধন্যবাদ।