Saturday, September 19Welcome khabarica24 Online

ঢাকা কমিটির অভিষেক ও কবি- কবিতার আড্ডায় নীলকলম

 

নিজস্ব প্রতিবেদক :: গত ১১ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার বিশ্ব সাহিত্য কেন্দ্র ঢাকায় নীল কলম সাহিত্য চর্চা মঞ্চ, ঢাকা কর্তৃক আয়োজিত হলো অভিষেক ও কবি- কবিতার আড্ডা। নীল কলম সাহিত্য চর্চা মঞ্চের সভাপতি মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক , বিশিষ্ট কবি ও সংস্কৃতি ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন , বিশিষ্ট ঔপন্যাসিক ও নাট্য ব্যক্তিত্ব আকতার ফেরদৌস রানা , গীতিকার শহিদুল্লাহ ফরায়জী, এম সিরাজ উদ্দিন মিয়া , শাকুর মজিদ, ফরিদ আহমেদ দুলাল ও জয়নুল আবেদিন মুকুল। উপস্থিত ছিলেন নীল কলমের উপদেষ্টা কবি বদিউল আলম , এস এম এ হান্নান রফিকুল হাকিম বাচ্চু , জাফর উল্লাহ খান।
আয়োজনে ছিলের নীল কলম ঢাকার সাধারণ সম্পাদক মেরিনা সুলতান ও প্রথম সদস্য ইলিয়াস কবির সহ ঢাকাস্থ নীল কলমের সকল সদস্য। ঢাকা চট্টগ্রামের সকল সদস্যবৃন্দ উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ঋদ্ধ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সঞ্চালনায় ছিলেন জেসমিন সুলতানা মাসুদা তোফা ও রঞ্জন শিশির।