

প্রেস বিজ্ঞপ্তি : মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল বিষয়ক এক সাংগঠনিক সভা শনিবার ( ১৯ সেপ্টেম্বর ) ২৬ইং বিকাল ৪টা হতে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মাহবুব পলাশ ( দৈনিক আজাদী ও দৈনিক যুগান্তর) এর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য বাবলু দে (সি প্লাস) এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন যথাক্রমে আহবায়ক কমিটির সদস্য রনজিত কুমার ধর ( দৈনিক সংবাদ), সাবেক সভাপতি বিপুল চন্দ্র দাশ ( দৈনিক সমকাল), সাবেক সাধারন সম্পাদক নাছির উদ্দিন ( দৈনিক মানবকন্ঠ ), সাবেক সাধারন সম্পাদক আনোয়ারুল হক নিজামী ( মানবজমিন ), ইকবাল হোসেন ( প্রথম আলো), কামরুল ইসলাম ( মোহনা টিভি), ইমাম হোসেন ( দৈনিক ইনকিলাব), জাবেদ হোসাইন ( দৈনিক স্বদেশ প্রতিদিন), অজয় কুমার দাস ( বৈশাখী টিভি), এমদাদুল হক ভূঞা ( দৈনিক ভোরের ডাক) , দিদারুল আলম ( বাংলা টিভি ), জিয়াউর রহমান জিতু (দৈনিক দেশতথ্য বাংলা), রবি করিম ( দৈনিক স্বদেশ বিচিত্রা), ইব্রাহিম বাদশা ( দৈনিক মুক্তমঞ্চ) প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন সংবিধান মোতাবেক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়। অত:পর আহবায়ক মাহবুব পলাশ সকলের সম্মতিক্রমে নিন্মরুপ নির্বাচনী তফসিল ঘোষনা করেন। মনোনয়নপত্র বিক্রয় : ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে ৫টা। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন : ১ অক্টোবর বিকাল ৫টা। প্রত্যাহারের শেষ সময় : ৩ অক্টোবর বিকাল ৫টা। প্রার্থীতা বাছাই ও প্রতীক বরাদ্ধ : ৬ অক্টোবর বিকাল ৫টা । নির্বাচন : ২৪ অক্টোবর ( দিনব্যাপী কর্মসূচি ) ।। ২৪ অক্টোবর নির্বাচনের দিন নির্বাচন কমিশন হিসেবে প্রস্তাবিত দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে ১। প্রফেসর শহিদুল্লাহ ( চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রফেসর), ২। রেজাউল করিম ( ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মীরসরাই কলেজ) ও ৩। সৈয়দা সামছুন্নাহার ( সহ অধ্যাপক, প্র. কামাল উদ্দিন চৌধুরী কলেজ ) । ক্লাবের উক্ত আসন্ন কাউন্সিল একটি উৎসবমুখর ও গনতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করার বিষয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন আহবায়ক কমিটির কর্মকর্তাবৃন্দ ।।
