মীরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন : কর্মসূচি ঘোষনা
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশন মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আটকের দাবীতে রবিবার ( ৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন উপজেলার দুটি প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তাগন সাংবাদিকের উপর হামলাকারী প্রধান আসামীদের আগামী ৩ দিনের মধ্যে আটক না করলে মীরসরাই উপজেলা চত্তরস্থ শহীদ মিনারে অনশন সহ লাগাতার কর্মসূচির ঘোষনা প্রদান করা হয়। দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশ এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক পূর্বকোণ প্রতিনিধি আবু সাঈদ ভূঞা, নয়াদিগন্ত ও মঞ্চ প্রতিনিধি এম মাঈন উদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাস, বনিক বার্তা ও বিজয় টিভি প্রতিনিধি রাজু কুমার দে, দৈনিক জনকন্ঠ ও গ্লোবাল টিভি প্রতিনিধি রাজিব মজুমদার, চ্যান...







