Monday, July 27Welcome khabarica24 Online

খবরিকাকাগজ

মীরসরাইয়ে ছাত্র সংগঠন তরঙ্গ যুব সংঘের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মীরসরাইয়ে ছাত্র সংগঠন তরঙ্গ যুব সংঘের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
শুক্রবার (৩ এপ্রিল) সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আসিফুল ইসলাম সৈকতের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৬ মাসের জন্য ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুল ইসলাম নিশান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আসিফুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমতিয়াজ হোসেন চৌধুরী, তাসলিমা প্রমি, শাহাদাত হোসেন শাকিল, নাহিদা আক্তার লিলি, মেহেরাব হোসেন অপি, নুসরাত জাহান, সাদ বিন সাইফ, আরমান হোসেন তুহিন, ইসমাইল হোসেন রিদয় ও ইয়াসমিন জারা। সদস্য হিসেবে রয়েছেন রিফাত উদ্দিন, শেখ জিহাদ উদ্দিন, তাওসির আহমেদ অয়ন, সাবিনা ইয়াসমিন, আসিফ আহমুদ, জনিয়া আফরোজ প্রিয়া, তানিয়া ইসলাম তাইন্না, সাইমা সুফিয়ান, হাবিবুল্লাহ খান শিপন, আবদুল্লাহ আল জোবায়ের, আফসানা আক্তার, মুনতাছির করিম মিহাব, সাবের হোসেন পাবেল, মোমিতা তাসলিম আশা, তাকিব রহমান, তানজিলা সুলতা...
রহমতাবাদ আন নূর পাঠাগারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রহমতাবাদ আন নূর পাঠাগারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিবেদক– চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ আন নূর পাঠাগার এর উদ্যোগে স্থানীয় অসহায় ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় রহমতাবাদ সরওয়ার আলী কারী জামে মসজিদ প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাঠাগারের উপদেষ্টা আলহাজ্ব নুরুল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। আন নূর পাঠাগারের আহব্বায়ক শেখ ফরিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইরফান একাডেমী চট্টগ্রামের প্রিন্সিপাল কেফায়েত উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মাওলানা নিজাম উদ্দিন এবং সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কলিম উল্লাহ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা প্রতিটি মুমিনের দায়িত্ব। আন নূর পাঠাগার তাদের সামাজিক...
করেরহাট ইউনিয়ন ‘নিরাপদ সড়ক আন্দোলন’-এর ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

করেরহাট ইউনিয়ন ‘নিরাপদ সড়ক আন্দোলন’-এর ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী চলমান সামাজিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে ‘নিরাপদ সড়ক আন্দোলন’ (নিসআ) এর নতুন শাখা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) মীরসরাই উপজেলা কমিটির পক্ষ থেকে আগামী ৩ মাসের জন্য এই ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ফখরুল হাসান সুজন কে আহ্বায়ক এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো: উম্মিদ হাছান মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আব্দুর সুরুজ সবুজ, নুর মোহাম্মদ এবং যুগ্ম সদস্য সচিব পদে মো: সোহেল আরমান, জুনায়েত হোসাইন, সাখাওয়াত হোসেন ও মো: রাহাত হোসেন। কমিটি ঘোষণার পর উপজেলা কমিটির সদস্য সচ...
দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

খবরিকাকাগজ, জনপদ, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
ইব্রাহিম বাদশা- চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দারুল ইরফান একাডেমির বালক ও বালিকা শাখার দুই দিনব্যাপী বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৯ ও ৩০ ডিসেম্বর একাডেমি প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই আয়োজন করা হয়। একাডেমির অধ্যক্ষ মোঃ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক শিক্ষক নুরুল ইসলাম ও মাওলানা জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত সেক্রেটারি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মাওলানা মুহাম্মদ এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে ড. এনামুল হক বলেন, "দারুল ইরফান একাডেমি মানসম্মত শিক্ষা (Quality Education) নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা পালন করতে হবে।" তিনি আরও জা...
প্রজন্ম মীরসরাই এর নবনির্বাচিত সভাপতি শাহেদ নূর, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।

প্রজন্ম মীরসরাই এর নবনির্বাচিত সভাপতি শাহেদ নূর, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।

খবরিকাকাগজ, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
ইব্রাহিম বাদশা- চট্টগ্রামের মীরসরাই উপজেলার অন্যতম জনপ্রিয় ও শিক্ষাবান্ধব স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্ম মীরসরাই’-এর ২০২৬ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাধারণ সভা ও নির্ধারিত গঠনতন্ত্র অনুসরণ করে সর্বসম্মতিক্রমে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত এই কমিটিতে শাহেদ নূর সভাপতি এবং রাশেদুল ইসলাম রাশেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল হাসান, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আকিব, রাশেদুল ইসলাম ইভন ও পারভেজ হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন রিফাত ও জয় বড়ুয়া আদি। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাকিব হোসেন, ইকবাল হোসেন, ফয়সাল তৈয়মুর ও ফয়সাল মাহমুদ সানজিদ। অর্থ সম্পাদক পদে শাহ মুহাম্মদ মইন উদ্দিন এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে সাদেক হোসেন নির্বাচিত হয়েছেন। প্রচার ...
দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুকুল জ্যোতি চাকমা আর নেই

দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুকুল জ্যোতি চাকমা আর নেই

খবরিকাকাগজ, জনপদ, বিশেষখবর, স্লাইড
কাওসার হোসেন মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি-খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শ্রদ্ধেয় শিক্ষক মুকুল জ্যোতি চাকমা আর বেঁচে নেই।আজ সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র–ছাত্রীসহ স্থানীয় শিক্ষা মহলে শোকের ছায়া নেমে এসেছে।দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে যে গুণী শিক্ষকদের ওপর নির্ভর করে শিক্ষার আলোকবর্তিকা প্রজ্বলিত করেছে, তাঁদের অন্যতম ছিলেন জনাব মুকুল জ্যোতি চাকমা স্যার। তিনি শুধু একজন শিক্ষকই নন—ছিলেন শিক্ষার্থীদের পথপ্রদর্শক, অভিভাবকসুলভ একজন পরামর্শদাতা।শিক্ষকতা জীবনে মুকুল জ্যোতি চাকমা স্যার ছিলেন অত্যন্ত আন্তরিক, সৎ এবং দায়িত্বশীল একজন মানুষ। শিক্ষার্থীদের প্রতি তাঁর অগাধ ভালোবাসা ও নৈতিক শিক্ষার প্রতি তাঁর অঙ্গীকার সবসময়ই অনুপ্রেরণার উৎস ছিল।স্যারের মৃত্যুতে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে...
বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো দুর্গম পাহাড়ের অসহায় মানুষ

বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো দুর্গম পাহাড়ের অসহায় মানুষ

খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, বিশেষখবর, স্লাইড
কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি-  খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বব্রুবাহন হেডম্যান পাড়া। যোগাযোগব্যবস্থা দুর্বল, স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সীমিত। বেশিরভাগ সময়ই সামান্য অসুস্থতার চিকিৎসার জন্যও কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে নামতে হয় উপজেলার কেন্দ্রীয় এলাকায়। এমন বাস্তবতায় সোমবার (৮ তারিখ) সকালে সেনাবাহিনী পৌঁছে যায় তাদের দোরগোড়ায়। সকালে শুরু হওয়া চিকিৎসা কার্যক্রমে এলাকার শতাধিক পাহাড়ি–বাঙালি পরিবার অংশ নেয়। সেনা চিকিৎসকরা রোগীদের বিভিন্ন রোগের পরীক্ষা–নিরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন। বিশেষ করে শিশু–বয়স্কদের শ্বাসকষ্ট, সর্দি–কাশি, চর্মরোগ, রক্তস্বল্পতা, পুষ্টিহীনতাজনিত সমস্যা এবং নারীদের সাধারণ স্বাস্থ্য সমস্যার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এলাকাবাসী জানান, “আমাদের এলাকায় ডাক্তার পাওয়া খুব কঠিন। সেনাবাহিনী নিজ উদ্যোগে চিকিৎস...
মীরসরাইয়ে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত।

মীরসরাইয়ে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত।

খবরিকাকাগজ, জনপদ, বিশেষখবর, স্লাইড
বিশেষ প্রতিনিধি- উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মীরসরাইয়ের বড়তাকিয়ায় ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যা লি সম্পন্ন হয়েছে। প্রতিবন্ধীতা অর্ন্তভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরাম্বিত করি - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনের সভাপতি ইসতিয়াক আহমেদের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভাটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের বিশিষ্ট আয়কর আইনজীবী জনাব নজরুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক, আইন গবেষক ও আইনজীবী অ্যাডভোকেট সরওয়ার নিজামী। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব এম মাঈন উদ্দিন, খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হোসেন, বড়তাকিয়া সোপান সংঘের সভাপতি জনাব মাসুদ রেজাউল করিম চৌধুরী, হিতকরীর প্রতিষ্ঠাতা জনাব শহিদুল ইসলাম রয়েল, ...