

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা শনিবার (২৫ জুলাই) বিকেল থেকে ক্লাব কার্যালয়ে সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৬ মেয়াদের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটিতে দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীপত্রিকার মীরসরাই প্রতিনিধি পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুব পলাশকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া দৈনিক সংবাদ প্রতিনিধি রনজিত ধর এবং সি প্লাস প্রতিনিধি বাবলু’দেকে আহব্বায়ক কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।

উক্ত বার্ষিক সাধারন সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তাবৃন্দ যথাক্রমে বিপুল দাস, রাজীব মজুমদার, নাছির উদ্দিন, কামরুল ইসলাম, ইমাম হোসেন, দিদারুল আলম, অজয় কুমার দে, আব্দুল মান্নান রানা, জাবেদ হোসাইন, কমল পাটোয়ারী, এমদাদুল হক ভূঞা, সানোয়ার ইসলাম রনি, জিয়াউর রহমান জিতু । সভায় আগামী ৩০ দিনের মধ্যে সংগঠনের নিয়ম নীতি মোতাবেক নতুন কমিটি উপহার দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
