শুক্রবার (৩ এপ্রিল) সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আসিফুল ইসলাম সৈকতের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৬ মাসের জন্য ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুল ইসলাম নিশান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আসিফুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমতিয়াজ হোসেন চৌধুরী, তাসলিমা প্রমি, শাহাদাত হোসেন শাকিল, নাহিদা আক্তার লিলি, মেহেরাব হোসেন অপি, নুসরাত জাহান, সাদ বিন সাইফ, আরমান হোসেন তুহিন, ইসমাইল হোসেন রিদয় ও ইয়াসমিন জারা।
সদস্য হিসেবে রয়েছেন রিফাত উদ্দিন, শেখ জিহাদ উদ্দিন, তাওসির আহমেদ অয়ন, সাবিনা ইয়াসমিন, আসিফ আহমুদ, জনিয়া আফরোজ প্রিয়া, তানিয়া ইসলাম তাইন্না, সাইমা সুফিয়ান, হাবিবুল্লাহ খান শিপন, আবদুল্লাহ আল জোবায়ের, আফসানা আক্তার, মুনতাছির করিম মিহাব, সাবের হোসেন পাবেল, মোমিতা তাসলিম আশা, তাকিব রহমান, তানজিলা সুলতানা ও নজরুল ইসলাম।

আহবায়ক তৌহিদুল ইসলাম নিশান বলেন, আমাদের সংগঠন সামাজিক কর্মকান্ড ও শিক্ষা নিয়ে কাজ করে থাকে। সমাজের উন্নয়নে আমরা আগামীতে আরো বেশি কাজ করবো।

