
নিজস্ব প্রতিবেদক :: ৩০ মার্চ সোমবার অপরাহ্ন থেকে সন্ধ্যাজুড়ে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে স্বাধীনতার স্মৃতিচারণ , কবিতা পাঠ ও দেশাত্মবোধক গানে উৎসবমুখর হয়ে উঠেছিল নীল কলম সাহিত্য চর্চার মঞ্চ।
অনুষ্ঠানে প্রবীণ কবি সাহিত্যিক ও সাংবাদিকগণ স্বাধীনতার স্মৃতিচারণ, কথামালা স্বরচিত কবিতা পাঠে অংশ নেন। সাথে যুক্ত হয় নবীন লেখকগণ। সভাপতি মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে বাচিক শিল্পী তটিনী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এরপর ‘ এক নদী রক্ত পেরিয়ে’ এই দেশের গানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

একে একে স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন সময়ের অনুভূতি ব্যক্ত করেন প্রবীণ লেখকগণ। সাথে সাথে চলে স্বরচিত কবিতা পাঠ, সনামধন্য কবির কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গান। বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট কবি সাংবাদিক ও লেখক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিতি ছিলেন সনামধন্য কবি ও গীতিকার খুরশীদ আনোয়ার, কবি ও সাংবাদিক ওমর কায়সার , বিশিষ্ট কবি এজাজ ইউসুফী , কবি ও সংগঠক রাশেদ রউফ, কবি আকতার হোসাইন, কবি রিজোয়ান মাহমুদ, শিশু সাহিত্যিক অরুন শীল, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, কবি ইউসুফ মুহম্মদ ইমু, কথা সাহিত্যিক নাসের রহমান , কবি শ ম বখতিয়ার, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, শিশু সাহিত্যিক আজিজ রাহমান, অনন্যধারা সম্পাদক রুনা তাসমিনা, শিশু সাহিত্যিক অমিত বড়ুয়া , সাংবাদিক সুপ্রতীম বড়ুয়া, শিশু সাহিত্যিক নাটু বিকাশ বড়ুয়া ,কলামিস্ট রোকসানা বন্যা প্রমুখ।
লেখক ও সাংবাদিকের মধ্যে আরো কবিতা আবৃত্তি করেন ইকরামুল আমিন বাবু , অঞ্জলি বড়ুয়া, সুবির পালিত , মাহবুব পলাশ , কবি রবীন্দ্র নারায়ন, আলমগীর হোসেন, মোখলেছুর রহমান, সৌভিক চৌধুরী, সুপ্রিয় কুমার বড়ুয়া, জিতেন্দ্র লাল বড়ুয়া, দীপিকা রানী বড়ুয়া, গৌতম কানুন গো, গৌড়ী সেন, মারজিয়া খানম সিদ্দিকা, সুমি দাশ, লিপি বড়ুয়া, শিরিন আফরোজ , সিমলা চৌধুরী, রায়হানা হাসিব, মাহবুবা ছন্দা, স্মরনিকা চৌধুরী, শামীম ফাতেমা মুন্নী, নিগার সুলতানা, সোমা চৌধুরী, নাসিম আকতার রিনা, সেলিম আকতার পিয়াল, রেহানা আকতার, তানভীর হাসান বিপ্লব, সুরভী কান্তা, রাফিয়া ডলি , রিনিক মুন , সুমাইয়া আকতার, ইন্দিরা কর, আসিফ ইকবাল প্রমুখ ।
সংগঠনের সাধারণ সম্পাদক সুমি দাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন আফরোজ এবং নীল কলমের নব নির্বাচিত কমিটি অত্যন্ত দক্ষতার সাথে একটি প্রাঞ্জল অনুষ্ঠানের আয়োজন করেন। সবশেষে নীলকলম সংগঠনের নব গঠিত কমিটির সবাইকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
