
নিজস্ব প্রতিনিধি :: গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ ( বুধবার) সকাল ১১টায় মীরসরাই উপজেলা উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর অংশগ্রহনে তালবাড়িয়াস্থ বধ্যভূমি স্মৃতিসৌধে উক্ত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের নেতৃত্বে উক্ত শ্রদ্ধাজ্ঞাপন কালে আরো উপস্থিত ছিলেন উপজেলার সহকারি কমিশনার ভূমি আলাউদ্দিন কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল কবির, সমাজসেবা কর্মকর্তা সাররিনা লিনা, মুক্তিযোদ্ধার সন্তান কবি ও সাংবাদিক মাহবুব পলাশ, বীর মুক্তিযোদ্ধাগন যথাক্রমে নুরুল আফছার, কামাল পাশা, আবু তাহের, ফজলুল হক, কামাল উদ্দিন, হারুনুর রশিদ , সামছুদ্দিন প্রমুখ। শ্রদ্ধাজ্ঞাপন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার ও বীর মুক্তিযোদ্ধাগন স্মৃতিসৌধ চত্বরে এক দন্ড দাড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন ও স্মৃতিচারন করেন।
