Monday, July 27Welcome khabarica24 Online

Author: Takibur

মীরসরাইয়ে ছাত্র সংগঠন তরঙ্গ যুব সংঘের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মীরসরাইয়ে ছাত্র সংগঠন তরঙ্গ যুব সংঘের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
শুক্রবার (৩ এপ্রিল) সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আসিফুল ইসলাম সৈকতের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৬ মাসের জন্য ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুল ইসলাম নিশান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আসিফুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমতিয়াজ হোসেন চৌধুরী, তাসলিমা প্রমি, শাহাদাত হোসেন শাকিল, নাহিদা আক্তার লিলি, মেহেরাব হোসেন অপি, নুসরাত জাহান, সাদ বিন সাইফ, আরমান হোসেন তুহিন, ইসমাইল হোসেন রিদয় ও ইয়াসমিন জারা। সদস্য হিসেবে রয়েছেন রিফাত উদ্দিন, শেখ জিহাদ উদ্দিন, তাওসির আহমেদ অয়ন, সাবিনা ইয়াসমিন, আসিফ আহমুদ, জনিয়া আফরোজ প্রিয়া, তানিয়া ইসলাম তাইন্না, সাইমা সুফিয়ান, হাবিবুল্লাহ খান শিপন, আবদুল্লাহ আল জোবায়ের, আফসানা আক্তার, মুনতাছির করিম মিহাব, সাবের হোসেন পাবেল, মোমিতা তাসলিম আশা, তাকিব রহমান, তানজিলা সুলতা...
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ‘আনন্দের আহার’ এর ইফতার ও দোয়া মাহফিল

মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ‘আনন্দের আহার’ এর ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রাম, বিশেষখবর, স্লাইড
একবেলা ভালো খাবারের আনন্দ ভাগ করে নিতে শিক্ষার্থীদের জমানো টাকায় আয়োজিত হলো এক ব্যতিক্রমী ইফতার ও দোয়া মাহফিল। 'আনন্দের আহার' নামক সংগঠনের উদ্যোগে মীরসরাই উপজেলার ইসলামপুর মোহাম্মদীয় নূরানী হাফেজীয়া মাদ্রাসার কুরআনের পাখিদের সম্মানে এই বিশেষ আয়োজন করা হয়। সংগঠনটির অধিকাংশ সদস্যই শিক্ষার্থী। তারা তাদের প্রতিদিনের টিফিন বা নাস্তার টাকা থেকে কিছু অংশ সঞ্চয় করে প্রতি মাসে এই ধরনের আর্তমানবতা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। 'আনন্দের আহার' সংগঠনের পরিচালক সাদেক হোসেন রোহানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার জমিদাতা ও পরিচালক জনাব মোঃ ইকবাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং সংগঠনের সদস্য আজাদ, মিরাজ, নয়ন, ও সাফিনসহ আরও অনেকে। অনুষ্ঠানে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মো...
রহমতাবাদ আন নূর পাঠাগারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রহমতাবাদ আন নূর পাঠাগারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিবেদক– চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ আন নূর পাঠাগার এর উদ্যোগে স্থানীয় অসহায় ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় রহমতাবাদ সরওয়ার আলী কারী জামে মসজিদ প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাঠাগারের উপদেষ্টা আলহাজ্ব নুরুল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। আন নূর পাঠাগারের আহব্বায়ক শেখ ফরিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইরফান একাডেমী চট্টগ্রামের প্রিন্সিপাল কেফায়েত উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মাওলানা নিজাম উদ্দিন এবং সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কলিম উল্লাহ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা প্রতিটি মুমিনের দায়িত্ব। আন নূর পাঠাগার তাদের সামাজিক...
করেরহাট ইউনিয়ন ‘নিরাপদ সড়ক আন্দোলন’-এর ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

করেরহাট ইউনিয়ন ‘নিরাপদ সড়ক আন্দোলন’-এর ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী চলমান সামাজিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে ‘নিরাপদ সড়ক আন্দোলন’ (নিসআ) এর নতুন শাখা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) মীরসরাই উপজেলা কমিটির পক্ষ থেকে আগামী ৩ মাসের জন্য এই ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ফখরুল হাসান সুজন কে আহ্বায়ক এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো: উম্মিদ হাছান মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আব্দুর সুরুজ সবুজ, নুর মোহাম্মদ এবং যুগ্ম সদস্য সচিব পদে মো: সোহেল আরমান, জুনায়েত হোসাইন, সাখাওয়াত হোসেন ও মো: রাহাত হোসেন। কমিটি ঘোষণার পর উপজেলা কমিটির সদস্য সচ...
দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

খবরিকাকাগজ, জনপদ, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
ইব্রাহিম বাদশা- চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দারুল ইরফান একাডেমির বালক ও বালিকা শাখার দুই দিনব্যাপী বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৯ ও ৩০ ডিসেম্বর একাডেমি প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই আয়োজন করা হয়। একাডেমির অধ্যক্ষ মোঃ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক শিক্ষক নুরুল ইসলাম ও মাওলানা জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত সেক্রেটারি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মাওলানা মুহাম্মদ এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে ড. এনামুল হক বলেন, "দারুল ইরফান একাডেমি মানসম্মত শিক্ষা (Quality Education) নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা পালন করতে হবে।" তিনি আরও জা...
এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

মীরসরাই, সুস্বাস্থ্য, স্লাইড
  বিশেষ প্রতিনিধি- সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন নবদিগন্ত মিরসরাই। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের আয়েশা আলী নূরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।   অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা আলিফ হাসান মেহেরাজ বলেন, ‘নবদিগন্ত মিরসরাই’ সবসময় আর্তমানবতার সেবায় কাজ করতে বদ্ধপরিকর। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এতিম ও হাফেজ শিক্ষার্থীদের কিছুটা হলেও উষ্ণতা দেবে বলে আমাদের বিশ্বাস। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।   সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক প্রকৌশলী ওম...
প্রজন্ম মীরসরাই এর নবনির্বাচিত সভাপতি শাহেদ নূর, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।

প্রজন্ম মীরসরাই এর নবনির্বাচিত সভাপতি শাহেদ নূর, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।

খবরিকাকাগজ, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
ইব্রাহিম বাদশা- চট্টগ্রামের মীরসরাই উপজেলার অন্যতম জনপ্রিয় ও শিক্ষাবান্ধব স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্ম মীরসরাই’-এর ২০২৬ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাধারণ সভা ও নির্ধারিত গঠনতন্ত্র অনুসরণ করে সর্বসম্মতিক্রমে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত এই কমিটিতে শাহেদ নূর সভাপতি এবং রাশেদুল ইসলাম রাশেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল হাসান, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আকিব, রাশেদুল ইসলাম ইভন ও পারভেজ হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন রিফাত ও জয় বড়ুয়া আদি। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাকিব হোসেন, ইকবাল হোসেন, ফয়সাল তৈয়মুর ও ফয়সাল মাহমুদ সানজিদ। অর্থ সম্পাদক পদে শাহ মুহাম্মদ মইন উদ্দিন এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে সাদেক হোসেন নির্বাচিত হয়েছেন। প্রচার ...
দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুকুল জ্যোতি চাকমা আর নেই

দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুকুল জ্যোতি চাকমা আর নেই

খবরিকাকাগজ, জনপদ, বিশেষখবর, স্লাইড
কাওসার হোসেন মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি-খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শ্রদ্ধেয় শিক্ষক মুকুল জ্যোতি চাকমা আর বেঁচে নেই।আজ সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র–ছাত্রীসহ স্থানীয় শিক্ষা মহলে শোকের ছায়া নেমে এসেছে।দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে যে গুণী শিক্ষকদের ওপর নির্ভর করে শিক্ষার আলোকবর্তিকা প্রজ্বলিত করেছে, তাঁদের অন্যতম ছিলেন জনাব মুকুল জ্যোতি চাকমা স্যার। তিনি শুধু একজন শিক্ষকই নন—ছিলেন শিক্ষার্থীদের পথপ্রদর্শক, অভিভাবকসুলভ একজন পরামর্শদাতা।শিক্ষকতা জীবনে মুকুল জ্যোতি চাকমা স্যার ছিলেন অত্যন্ত আন্তরিক, সৎ এবং দায়িত্বশীল একজন মানুষ। শিক্ষার্থীদের প্রতি তাঁর অগাধ ভালোবাসা ও নৈতিক শিক্ষার প্রতি তাঁর অঙ্গীকার সবসময়ই অনুপ্রেরণার উৎস ছিল।স্যারের মৃত্যুতে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে...