রহমতাবাদ আন নূর পাঠাগারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক– চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ আন নূর পাঠাগার এর উদ্যোগে স্থানীয় অসহায় ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় রহমতাবাদ সরওয়ার আলী কারী জামে মসজিদ প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাঠাগারের উপদেষ্টা আলহাজ্ব নুরুল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। আন নূর পাঠাগারের আহব্বায়ক শেখ ফরিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইরফান একাডেমী চট্টগ্রামের প্রিন্সিপাল কেফায়েত উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মাওলানা নিজাম উদ্দিন এবং সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কলিম উল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা প্রতিটি মুমিনের দায়িত্ব। আন নূর পাঠাগার তাদের সামাজিক...







