Monday, July 27Welcome khabarica24 Online

কবিতা ও গানে বর্ষা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ::
রবীন্দ্রনাথের ‘‘এমন দিনে তারে বলা যায় এমন ঘরঘোর বরিষায়, এমন মেঘস্বরে বাদল ঝরঝরে তপনহীন ঘন তমষায়’’ ও পল্লী কবি জসিম উদ্দিনের ‘‘ আজিকার রোদ ঘুমায়ে পড়িছে ঘোলাটে মেঘের আড়ে, কেয়া বন পথে স্বপন বুনিছে ছলছল জলধারে’’ সহ নানান বর্ষার কবিতাবলি ও বর্ষার গানে মীরসরাইয়ে সম্পন্ন হলো বর্ষা উৎসব।
মীরসরাই উপজেলার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার মিলনায়তনে এক বর্ষা উৎসব যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখা ও খবরিকার যৌথ উদ্যোগে শনিবার ( ১৮ জুলাই) দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সঙ্গীত শিল্পী ও কবি প্রফেসর আক্তারুজ¦ামান এর সভাপতিত্বে এবং পাঠাগার প্রতিষ্ঠাতা কবি এবং সাংবাদিক মাহবুব পলাশ ও প্রভাষক এবং কবি মোয়াজে¦ম হোসেন ফরহাদ এর সঞ্চালনায় উক্ত বর্ষা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক ড. কামাল উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে বর্ষার পংক্তিমালা নিয়ে আলোচনা করেন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু সুভাষ সরকার, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক বিপুল দাস, আঞ্চলিক ভাষায় বর্ষার স্বরচিত কবিতা আবৃত্তি করেন নাট্যকার মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, বর্ষার স্বরচিত কবিতা আবৃত্তি করেন যথাক্রমে কবি মাহমুদ নজরুল, শাহাদাত হোসেন লিটন, মাষ্টার হোছাইন সবুজ, চন্দনা চক্রবর্তি, প্রভাষক শেখ ফরিদ, হারাধন চক্রবতি, রিপন গোপ পিন্টু, তাছলিমা চৌধুরী সুরভী, যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার সাধারন সম্পাদক সানোয়ার ইসলাম রনি, ফারামনি ও সুহান । ‘ আকাশেতে মেঘলা যেওনাকো একলা’ সহ মজার মজার বর্ষার গান গেয়ে শোনান অবন্তিকা দেবী, কামরান মেহদী, অনু রাণী দেবী, শেখ ফরিদ ও মোয়াজ্জেম ফরহাদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রশিদুল হাসান, তাকিবুর রহমান ও তাবিকুর রহমান। প্রধান আলোচক তাঁর বক্তব্যে আমাদের দেশ ও সমাজে বইপড়া এবং শিল্প সাহিত্য চর্চার গুরুত্ব এবং এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের প্রয়োজনীয়তার বিশ্লেষন করেন এবং এমন শিল্প সাহিত্য চর্চা অব্যাহত রাখা ও সমাজের একটি দায়বদ্ধতা পূরণ বলে অবিহীত করেন। তিনি এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এমন চর্চা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ঝুম বৃষ্টি এলেই বারে বারে রংচা, ঝাল মুরি, খিচুড়ি ভোজ ও পিঠাপুলি।