Monday, July 27Welcome khabarica24 Online

Author: Takibur

মীরসরাই ট্র্যাজেডির ১৩ বছর পালিত

মীরসরাই ট্র্যাজেডির ১৩ বছর পালিত

Uncategorized, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
খবরিকা ডেস্ক : ১১ই জুলাই মীরসরাইবাসির জন্য একটি বেদনার্ত দিন। মীরসরাই উপজেলার আবুতোরাব সড়কে সেই রাক্ষুসে খাদে ট্রাক উল্টে ৪৫ টি তাজা প্রাণ হারানোর ভয়াল ঘটনার দিনটিকে শ্রদ্ধাভরে স্মরন করলো সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। মীরসরাই উপজেলার আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত বড়তাকিয়া আবুতোরাবে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রবৃন্দের স্মরনে নির্মিত স্মৃতি স্মারক ‘’আবেগ’’ এ পুস্পস্তবক অর্পন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন । উল্লেখ্য যে, উক্ত ট্রাজেডির ঘটনার সময় তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। নিহতদেও পরিবারের সাথে তৎকালীন সময়ে তাঁর অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। আজ ১০ই জুলাই বুধবার সকাল ১১টায় পুস্পস্তবক অর্পন শেষে আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয় । এতে সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন তার বক্তব্...
মীরসরাইয়ে নিচু এলাকা প্লাবিত, ঢুবে গেছে রাস্তাঘাট

মীরসরাইয়ে নিচু এলাকা প্লাবিত, ঢুবে গেছে রাস্তাঘাট

Uncategorized, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
খবরিকা ডেস্ক : টানা বর্ষণের ফলে পাহাড়ী ঢলে ডুবে গেছে মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট । মঙ্গলবার ( ২ জুলাই) বিকেল নাগাদ অনেক এলাকার রাস্তাঘাট এখনো পানির নীচে রয়েছে। এখনো বড় ধরনের ক্ষতি না হলে ও বর্ষন অব্যাহত থাকলে বাড়তে পারে ক্ষয়ক্ষতি। সরেজমিনে প্রাপ্ত তথ্যে জানা গেছে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে ও ভারি বর্ষন অব্যাহত। বিশেষ করে মঙ্গলবার ( ২ জুলাই) ভোর থেকে লাগাতার ভারি বর্ষনের ফলে পাহাড়ী ঢলে ডুবে গেছে মীরসরাই পৌরসদরের ষ্টেডিয়াম টু তালবাড়িয়া সড়কটি। এতে নিয়মিত পথচারি ও যানবাহনগুলো রাস্তার উপর উঠে যাওয়া হাটুপানিতে যাতায়াত করতে হচ্ছে। এই বিষয়ে উক্ত এলাকা মীরসরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর এবায়দুর রহমান বলেন ভারী বৃষ্টি হলে এখানে প্রায়ই সবই ঢুবে যায়। একদিকে নিচু রাস্তা অপরদিকে পানি অপসারনের ব্যবস্থা না থাকায় এমনটা হচ্ছে বলেন স্বীকা...
সেরা পর্যটন কেন্দ্র হতে পারে মীরসরাই

সেরা পর্যটন কেন্দ্র হতে পারে মীরসরাই

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিনোদন, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, স্লাইড
খবরিকা ডেক্স  : মীরসরাই উপজেলার পুরো পূর্ব পাশ পাহাড়ে ঘেরা। মীরসরাইয়ের পাহাড়গুলোয় রয়েছে ঘন সবুজ চিরহরিৎ বন। হরেক রকম গাছ, লতা-গুল্ম আর নানা জাতের পশুপাখি মিলে এ বন যেন প্রাণপ্রচট্টগ্রামের মীরসরাই উপজেলার পুরো পূর্ব পাশজুড়ে আছে পাহাড়। সে পাহাড়ের বুক চিরে ঝরছে ঝরনা। পাহাড়ের পাদদেশেই আছে চোখজুড়ানো হ্রদ। এ উপজেলার পুরো উত্তর পাশটা ঘিরে রেখেছে টলটলে জলভরা ফেনী নদী, তেমনি পশ্চিম পাশজুড়ে রয়েছে সমুদ্র। বন, পাহাড়, ঝরনা, নদী, সমুদ্র ও হ্রদের এমন সম্মিলন কৃতির জাদুঘর। এসব পাহাড়ের বুক চিরে ঝরছে চোখজুড়ানো বেশ কিছু ঝরনা। ঝরনাগুলোর মধ্যে খৈয়াছড়া, নাপিত্তাছড়া, সোনাইছড়ি, বোয়ালিয়া, বাওয়াছড়া ও মহামায়া বেশ নজরকাড়া। এ ছাড়া ঝুঁকির কারণে বন বিভাগের প্রবেশ নিষিদ্ধ করা মেলকুম ট্রেইলটি এখনো পর্যটকদের আরেক বড় আকর্ষণের জায়গা। এ উপজেলায় ঘুরতে এলে দেখা মিলবে মহামায়া, সোনাইছড়ি ও বাওয়াছড়ার মতো স্বচ্ছ জলের মনভোলানো হ্রদ...
কোটা সংস্কার চেয়ে সড়ক অবরোধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

কোটা সংস্কার চেয়ে সড়ক অবরোধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম নগরীর ব্যস্তময় সড়ক ২ নম্বর গেট অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কের চার পাশে তীব্র যানজট তৈরি হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে চকবাজার- ২ নম্বর গেট, ২ নম্বর-জিসি, বায়েজিদ-২ নম্বর এবং মুরাদপুর- ২ নম্বরে প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘এদেশের শিক্ষা ও চাকরি কারো বাপ-দাদার উত্তরাধিকার নয়’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধার বিকাশ জারি থাক’, ‘বাপ দাদারা অস্ত্র ধরলে, কলম ধরতে ভয় কিসের বন্ধু’, ‘বলো রাষ্ট্র তুমি কার? কোটার না মেধার?’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়। প্রসঙ্গত, কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে গত ৬ দিন ধরে টানা আন্দোলন করে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শি...
নাদিয়াকে নিয়ে কি বলতে চায় মোশাররফ করিম ?

নাদিয়াকে নিয়ে কি বলতে চায় মোশাররফ করিম ?

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, বিনোদন, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
খবরিকা বিনোদন ডেক্স :: এবারের ঈদে বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার মধ্যে একটি ‘নিজে বাঁচলে বউয়ের নাম’। জানা গেছে, নামে কমেডি মনে হলেও এটি মূলত একটি রহস্যধর্মী নাটক। নাটকের গল্পে দেখা যাবে, মোশাররফের স্ত্রীর চরিত্রে রূপদানকারী সালহা খানম নাদিয়া মনে করেন স্বামীর পরিবারের সদস্য সম্পত্তি থেকে তার স্বামীকে ঠকিয়েছে। তাই শ্বশুরবাড়ির সবার সঙ্গে নিজের ও স্বামীর যোগাযোগ বন্ধ করে দেয়, কিন্তু নিজের বাড়ির সবার সঙ্গে ঠিকই যোগাযোগ রাখে। এতে বিরক্ত হয় মোশাররফ। একদিন নাদিয়ার আনিস নামে এক আত্মীয় বেড়াতে আসে তাদের ফ্ল্যাটে। মোশাররফ টিভিতে খবর দেখতে গিয়ে জানতে পারে, আনিস দুটো খুন করে তাদের বাড়িতে আত্মগোপন করেছে। এরপর শুরু হয় নাটকীয়তা। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকের গল্প দারুণ। দর্শকদের একটা রহস্যের মধ্যে রাখবে। অন্যান্য বছরের তুলনায় এবার ঈদে বেশি...