
নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে একটি নির্মানাধিন বাসগৃহ এর স্থানে ছোট ভাই ও বোন এর জায়গা রয়েছে দাবী করে ঘটনাস্থলে বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে নির্মানাধিন কাজের কাঠের টুকরো দিয়ে আঘাত করলে ভাই বোন সহ অন্ত:ত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ছোটবোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার ( ১৫ জুলাই) দুপুর ২টায় দক্ষিন ওয়াহেদপুর গ্রামের মুন্সীবাড়িতে উক্ত ঘটনা ঘটে। বড় ভাইয়ের হামলায় আহত ছোটবোন গৃহবধু নাছিমা আক্তার (৩৮) ও ছোটভাই মনজুর আলম (৩৪ ) বলেন আমাদের বাবার প্রদান করা বাড়ির ভিটেবাড়ির অংশে আমাদের বড় ভাই আলমগীর হোসেন ( ৪৮) আমাদের অংশ বুঝিয়ে না দিয়ে জোর করে ঘরনির্মান করছে। আমরা আমাদের অংশ দাবী করলে দলবল নিয়ে আমাদের বড়ভাই নিজেই আমাদের ভাইবোন, সিএনজি চালক ইয়াসিন ( ৩২) সহ অন্ত:ত ৫ জনকে কাঠ দিয়ে আহত করে। আহত মনজুল আলম বলেন আমার পায়ে ও গাতে জখম হয়েছে বলে প্রাথমিক চিকিৎসা নিয়েছি কিন্তু ছোট বোন নাছিমা গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে হামলাকারীর সাথে যোগাযোগ করা হলে তার মা দেলোয়ারা হোসেন ( ৭০) বলেন আমার ছেলের কাছে মোবাইল নেই। ঘটনার সময় আমি অনেক চেষ্টা করেছি কোন গন্ডগোল না করে বসে সমাধান করতে। কিন্তু কেউ কারো কথা শুনছে না। উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেন উক্ত ঘটনা জেনেছি ঘটনাস্থলে আইন শৃংখলা নিয়ন্ত্রন সহ প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা নেয়া হবে।
