ইরান 🇮🇷 বনাম আমেরিকা 🇺🇸 :: সুমতির জন্য অভিনন্দন ও সাধুবাদ :: এনামুল গোফরান চৌধুরী
ইরান 🇮🇷 বনাম আমেরিকা 🇺🇸(পশ্চাতে লাইটব্যা কুত্তা ইসরায়েল) এর মধ্যে আমেরিকার চাপিয়ে দেয়া অন্যায্য ও বেআইনি যুদ্ধ অবসানের লক্ষ্যে সুনির্দ্দিষ্ট কিছু শর্তে একটি সম্মতি স্মারক (MoU - Memorandum of Understanding) স্বাক্ষরিত হলো। উভয় পক্ষের সুমতির জন্য অভিনন্দন ও সাধুবাদ জানাই। সাথে সফল মধ্যস্ততাকারি হিসেবে পাকিস্তানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। এটা নিশ্চয়ই শান্তিপ্রিয় বিশ্বের প্রাথমিক অর্জন। চূড়ান্ত বিজয় হবে ৬০ দিনের মধ্যে এমওইউ এর শর্তগুলোর উপরে উভয়পক্ষের আলোচনার ভিত্তিতে শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে। বিশ্ব আশা করে শান্তি স্থাপিত হবেই, পিছিয়ে যাওয়ার পথ নেই।
সংক্ষেপে একটু ফ্ল্যাশ ব্যাক করি। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হলে বিপ্লবী সরকারের আমল থেকেই ইওরোপ আমেরিকা সহ বিশ্বে আমেরিকান মিত্র সকল দেশ ইরানের উপর চড়াও হয়। রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় অর্থনৈতি...






