Monday, November 2Welcome khabarica24 Online

এপেক্স ক্লাব অব চট্টগ্রামের এজিএম : সভাপতি জিয়াউল, সেক্রেটারি মইনুল


প্রেস বিজ্ঞপ্তি :: আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন ক্লাবের শতাধিক এপেক্সিয়ান। এতে ২০২৭ বর্ষের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান জিয়াউল হক জিল্লু। সভাপতিত্ব করেন বর্তমান প্রেসিডেন্ট এপেক্সিয়ান জাকারিয়া চৌধুরী যুবরাজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেস্ট এপেক্সিয়ান এম বেলাল হোসেন, এলজি-পিএনপি ডা: জবিউল হোসেন, এলজি ডা. মুজিবুর রহমান, এনওয়াইসিডি কামরুল হক, জেলা তিন গভর্ণর গোলাম কবির, জেলা আটের গভর্ণর ইয়াসিন সুমন, পিএনইডি মিজানুর রহমান, পিডিজি-৩ একরামুল হক চেয়ারম্যান, এটিএম ইমরান, লাইফ মেম্বার শফিউল আলম খোকন, সাবেক সভাপতি শাহাদাত হোসেন, এনায়েত উল্লাহ হাজারী, এজিএম পর্যবেক্ষক পিডিজি-৩ জাকির হোসেন, জেলা-৩ সেক্রেটারি বাবুল সাহা, এপেক্স ক্লাব অব সাঙ্গুর পাস্ট প্রেসিডেন্ট হাবিবুর রহমান, বার আউলিয়ার পাস্ট প্রেসিডেন্ট মহিউদ্দিন মো. আলমগীর, গ্রীণ সিটির প্রেসিডেন্ট তানজিম আহমেদ সোহেল, কর্ণফুলী ক্লাবের প্রেসিডেন্ট জিয়াউল কবির সোহেল, বার আউলিয়ার প্রেসিডেন্ট রবিউল হাসান তানজিম প্রমুখ।
অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ২০২৭ বর্ষের জন্য প্রেসিডেন্ট পদে জিয়াউল হক জিল্লু ও সেক্রেটারি আগা মইনুল হক চৌধুরী রাসেল নির্বাচিত হয়েছেন। নির্বাচিত বোর্ডে রয়েছেন এসভিপি কামাল হোসেন, জেভিপি রেজাউল করিম শিমুল, আইপিপি জাকারিয়া চৌধুরী যুবরাজ, ট্রেজারার জাহেদ হোসেন লিটন, সেবা পরিচালক নিজাম উদ্দিন ভূঁইয়া, মেম্বারশিপ এÐ এটেন্ডেন্স ডিরেক্টর এম এ জাফর, ফেলোশিপ এÐ পাবলিক রিলেশন্স ডিরেক্টর মনির হোসেন, পাবলিক স্পিকিং ও ডিবেটিং ডিরেক্টর আশরাফুল আলম ভূঁইয়া, সার্জেন্ট এট আর্মস মো. হাসান। শেষে ক্লাবের নতুন সদস্য হিসেবে প্রো-এপেক্সিয়ান শাহেদুর রহমান এবং জামশেদ আলম সুমন কে পিন পরিয়ে অর্ন্তভুক্ত করেন জাতীয় সভাপতি এম বেলাল হোসেন।