Friday, October 30Welcome khabarica24 Online

সারা-দেশ

মীরসরাইতে নামের অদ্যাক্ষর পাল্টে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের চেষ্টার দায়ে ওয়ারেন্টভুক্ত প্রতারক আটক

মীরসরাইতে নামের অদ্যাক্ষর পাল্টে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের চেষ্টার দায়ে ওয়ারেন্টভুক্ত প্রতারক আটক

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন এর পূর্বমায়ানী গ্রাম থেকে প্রতারণার দায়ে ওয়ারেন্টভুক্ত আসামী ছেরাজুল ইসলাম ভূঞা (৭৪)কে আটক করেছে পুলিশ। নামের আদ্যক্ষর পাল্টে মৃত ভাই সেজে সম্পত্তি হাতিয়ে নেবার চেষ্টার দায়ে ডিপি পুলিশের তদন্ত প্রেক্ষিতে আদালতের নির্দেশে আটক হয় উক্ত ব্যক্তি। মীরসরাই থানার এএসআই মনির উদ্দিন জানান ধৃত প্রতারক জনাব ছেরাজুল ইসলাম এর বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট ছিল তাই গতকাল মঙ্গলবার ( ৯ মে) রাত প্রায় ১২টায় তাকে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। স্থানীয় ১৩নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী জানান উক্ত প্রতারক ছেরাজুল ইসলাম তার অপর ভাই সিরাজুল ইসলাম এর মৃত্যুর পর ইতিমধ্যে নিজের ভোটার আইডি ও জন্মনিবন্ধনকে মৃত ভাইয়ের নামে ভূয়া পরিচয় পত্র তৈরী করে ভাইয়ের পরিবারের বিভিন্ন সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছিল। মৃত ভাই সিরাজুল ইসলাম এর প্রথম অক্ষর এর স্থানে নিজের ছেরাজুল ইস...
ব্রেইন টিউমারে অাক্রান্ত শিপনের চিকিৎসার জন্য দুর্বার’র উদ্যোগে গঠিত চিকিৎসার ফান্ডের অনুদান পরিবারে হস্তান্তর

ব্রেইন টিউমারে অাক্রান্ত শিপনের চিকিৎসার জন্য দুর্বার’র উদ্যোগে গঠিত চিকিৎসার ফান্ডের অনুদান পরিবারে হস্তান্তর

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ  মরণব্যাধি ব্রেইন টিউমারে অাক্রান্ত শিপন। মীরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা গ্রামের শায়েস্তা খাঁ মিয়া বাড়ির মৃত সেকান্তর মিয়ার ছয় ছেলে-মেয়ের মধ্যে সে সবার ছোট। গত কিছুদিন থেকে এ রোগে অাক্রান্ত হয়ে ঢাকা,শেরেবাংলা নগর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছিলেন। অসহায় গরীব পরিবারের সন্তান হওয়ায়, তার চিকিৎসা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল তার চিকিৎসার জন্য প্রায় তিন লক্ষ টাকা লাগবে। যার দরুণ তার পরিবার শিপনকে বাঁচাতে সমাজের বিত্তশীলদের কাছে হাত পেতেছিলেন। সে ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "দুর্বার প্রগতি সংগঠন" এর স্বাস্থ্য পরিষদের উদ্যোগে  তার চিকিৎসার জন্য গঠন করা হয়  'শিপন চিকিৎসা ফান্ড-২০১৭'। ৬ মে শনিবার সংগঠনের কার্যালয়ে শিপনের বড়বোন লাভলী অাক্তারের হাতে এ ফান্ডে জমাকৃত ৬৭,৪৯২ টাকা অানুষ্ঠানিক ভাবে তুলে দেন...
মীরসরাইয়ে কুংফু ও জিম সেন্টার উদ্বোধন

মীরসরাইয়ে কুংফু ও জিম সেন্টার উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  প্রতিনিধিঃ মীরসরাইয়ে জোরারগঞ্জে বাংলাদেশ উশু এসোসিয়েশন অনুমোদিত দি ফাইটার কুংফু এন্ড উশু একাডেমী ও জনি মাল্টি জিম সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।  শনিবার (৬ মে) বিকাল ৫টায় মীরসরাই উপজেলার জোরারগঞ্জ শেখ জরিফা শপিং সেন্টারের দ্বিতীয় তলায় উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেতা ও সাউথ এশিয়ান গেমসের সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু (চিত্রনায়ক রবিন)। অনুষ্ঠানে দি ফাইটার কুংফু এন্ড উশু একাডেমী ও জনি মাল্টি জিম সেন্টারে প্রতিষ্টাতা ওস্তাদ মোঃ সাঈদ ইবনে  হায়দার চৌধুরী (জনি) এর সভাপতিত্বে এবং সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই জোরারগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মার্শাল আর্ট এর মিঃ বাংলাদেশ-২০১২ নাজমুল ইসলাম, জিম ট্রেইনার নুরুল আমিন, চলচ্চিত্র অভিনেতা মাসুদ রানা, উশু ন্যাশনাল জার্জ এন্ড কোচ হ...
মীরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৫%, জেবি সেরা

মীরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৫%, জেবি সেরা

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ এবার মীরসরাইতে এসএসসি পরীক্ষায়  ৪৬টি উচ্চ বিদ্যালয়ে ৪ হাজার ৮’শ ৪০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৪ হাজার ১’শ ১৪ জন। পাশের হার ৮৫%। জিপিএ-৫ পেয়েছে ২’শ ৩০ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মীরসরাই উপজেলার পাশের হার ৮৩.৯৯%। দাখিল পরীক্ষায় উপজেলার ২৫টি মাদরাসায় ৯’শ ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৭’শ ৫৬ জন। পাশের হার ৭৯.৬৬%। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৬.২০%। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার একটি মাত্র বিদ্যালয় খইয়াছরা উচ্চ বিদ্যালয়ে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৮ জন। পাশের হার শতভাগ। জিপি-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। বোর্ডে পাশের হার ৭৮.৬৯%। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, মিরসরাইতে এসএসসিতে শতভাগ পাশ করেছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়, আবুল ক...
মহান মে দিবস আজ

মহান মে দিবস আজ

জাতীয়, সারা-দেশ, স্লাইড
আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি পালনের ১৩১তম বার্ষিকী আজ। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাঁদের আত্মদানের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনটিকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সরকারি ছুটি থাকে এ দিন। বাংলাদেশেও আজ সরকারি ছুটি। এ বছর মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক গড়ব দেশ; এগিয়ে যাবে বাংলাদেশ।’ বার্তা সংস্থা বাসস জানিয়েছে, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে শ্রমিকদ...
মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ী নিহত

মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ী নিহত

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ে মিনি কাভার্ড ভ্যান চাপায় আবুল কাশেম (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। জানা গেছে, সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জোরারগঞ্জ-মুহুরী সড়কের ইছামতি এলাকায় আরমান ফুডের একটি মিনি কাভার্ডভ্যান ওই সিএনজিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেম নিহত হয়। নিহত কাশেম জামালপুর গ্রামের হামিদ আলী সওদাগর বাড়ির মৃত মকবুল আহম্মদের পুত্র। তিনি বারইয়ারহাট পৌর বাজারের ব্যবসায়ী ছিলেন।...
গাছের ডালে অজগর

গাছের ডালে অজগর

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ।। মীরসরাইয়ে সাড়ে ছয় ফুট লম্বা অজগর সাপের একটি বাচ্চা উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার (২৪ এপ্রিল) সকালে পৌরসদরের অছিমিয়া ব্রিজের পূর্ব পার্শ্বে মৌমিনটোলা এলাকায় আব্দুল লতিফ শিকদার প্রকাশ তিনবন্ধু ভবন এর সামনে একটি গাছে অজগর সাপটি দেখে এলাকাবাসী। পরবর্তীতে এলাকাবাসী সাপটি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে খবর দিলে তিনি মীরসরাই রেঞ্চ কর্মকর্তাকে অবহিত করেন। পরবর্তীতে মীরসরাই রেঞ্জ কর্মকর্তা বন বিভাগের কর্মচারী ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় অজগর সাপের বাচ্চাটি উদ্ধার করে পাহাড়ে অবমুক্ত করেন। গত এক সপ্তাহ ধরে মীরসরাইয়ে টানা বর্ষণে পাহাড় থেকে নেমে আসা পানিতে অজগর সাপের বাচ্চাটি লোকালয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মীরসরাই রেঞ্জ কর্মকর্তা বলেন, অজগর সাপের বাচ্চাটি সাড়ে ৬ ফুট লম্বা। এটি বৃষ্টির পানিতে পাহাড় থেকে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাপটি সোমবার বিকেলে ম...
মীরসরাইয়ে চরশরত স্কুলে দুর্বার’র শিক্ষা বৃত্তি প্রদান

মীরসরাইয়ে চরশরত স্কুলে দুর্বার’র শিক্ষা বৃত্তি প্রদান

মীরসরাই, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি:  মীরসরাইয়ের অবহেলিত জনপদ চরশরত এলাকার একমাত্র বিদ্যাপীঠ- চরশরত মডেল হাই স্কুল। এ স্কুলে বিগত চার বছরের ন্যায় এবারও কিছু সংখ্যক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও মেধা পুরস্কার প্রদান করে মলিয়াইশের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "দুর্বার প্রগতি সংগঠন"। ১৯ এপ্রিল বুধবার এ সংগঠনের শিক্ষা পরিষদের উদ্যোগে সমাজসেবক,শিক্ষানুরাগী অর্জুন দাশের পৃষ্ঠপোষকতায় 'দুর্বার মধুসূদন শিক্ষাবৃত্তি-২০১৭' এর অাওতায় এ স্কুলের ২১ জন শিক্ষার্থীকে বেতন বাবদ ১৮,৮৪০ টাকা, ৮ জন শিক্ষার্থীকে পাঠ্যবইয়ের সহায়ক বই ও ৫ জন মেধাবী শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের অন্যতম উদ্যোক্তা ডা. পুজন বড়ুয়া, প্রধান শিক্ষক মুসলিম উদ্দীন, সংগঠনের অাজীবন সদস্য বিশিষ্ট ছাত্রনেতা ফরহাদ উদ্দীন, দৈনিক পূবর্দেশের মীরসরাই প্রতিনিধি সাংবাদিক এম অানোয়ার হোসেন ও সংগঠনের সভাপতি হাসান মো.স...