Friday, October 30Welcome khabarica24 Online

সারা-দেশ

মীরসরাইয়ের শিবির কর্মী গ্রেপ্তার

মীরসরাইয়ের শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি… মীরসরাইয়ে মোহাম্মদ রাইহান (১৬) নামে এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটকের ঘটনায় মীরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত রাইহান মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। সে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। মীরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) অলিউল জানান, রবিবার রাতে রাইহান নামে এক ছেলেকে এলাকাবাসী আটক করে আমাদের খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি। সে শিবিরের কর্মী বলে আমরা জেনেছি। তার কাছ থেকে শিবিরের প্রচার লিফলেট, সমর্থক ফরম ও কয়েকটি বই পাওয়া গেছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।...
মীরসরাইয়ে বাসে তল্লাশি শপিং ব্যাগে ইয়াবা পাচার, যুবক আটক

মীরসরাইয়ে বাসে তল্লাশি শপিং ব্যাগে ইয়াবা পাচার, যুবক আটক

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি মীরসরাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনাফুনি এলাকা থেকে শপিং ব্যাগে করে ইয়াবা পাচারকালে হারুনুর রশিদ নামে এক যুবককে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। শাহী পরিবহন বাসে তল্লাশি চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নেয়ার পথে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুনকে আটক করে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায়। হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী শাহী পরিবহন (ঢাকা মেট্রো গ ১৪ -৩৫০৮) করে হারুনুর রশিদ শপিং ব্যাগে কাপড় নিয়ে যাওয়ার মতো করে ১০ হাজার পিস ইয়াবা নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে হাইওয়ে পুলিশ টিম। তিনি আরো বলেন, হারুন এই ইয়াবা নিয়ে সরাসরি ঢাকার বাসে না উঠে ফেনী থেকে আবার বাস পরিবর্তন করে লোকাল সার্ভিসেই ঢাকায় যাবার উদ্দেশ্য ছিল। তাকে জেল হাজতে প্রেরণ করা হ...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনা নিহত-১ আহত-৪

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছে ৪ জন। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান বারইয়ারহাটমুখী জননী এন্টারপ্রাইজ নামক হিউম্যান হলারকে (চট্ট-মেট্টো-ছ-১১-১৪৫৫) ধাক্কা দিলে হিউম্যান হলারটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করে। নিহতের লাশ সকাল ১১ টার সময় খাদ থেকে উদ্ধার করা হয়। নিহত আলা উদ্দিন (৫০) মীরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের মৃত আবদুল হকের পুত্র। এছাড়া আহত হয় বড়তাকিয়ার মকসুদ আহম্মদের পুত্র আবুল মনসুর (৫৫),মিয়নের দোকান এলাকার নুরুল হকের পুত্র পারভেজ হোসেন (৪০,ময়মনসিংহের আব্দুল খালেকের পুত্র ইস্ফরাফিল (৬৫) , জামালপুর গ্রামের সো...
মীরসরাইয়ে ছাত্রলীগ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল সমাবেশ

মীরসরাইয়ে ছাত্রলীগ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল সমাবেশ

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের একটি আদালতে মারামারি মামলায় জামিন না পাওয়া ছাত্রলীগ নেতা মাসুদ করিমের জন্য গতকাল সোমবার (১৭ এপ্রিল) দ্বিতীয় দিন বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মীরসরাই উপজেলা ছাত্রলীগ। এবার তারা সমাবেশ থেকে মাসুদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এর আগে গত রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায উপজেলার বড়তাকিয়া বাজারে বিক্ষোভ মিছিল সমাবেশ করে খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগ। মাসুদ করিম স্থানীয় খইয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সোমবার বেলা ১২টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অবরোধ করে সমাবেশ করে তারা। এসময় ছাত্রলীগ নেতারা অবিলম্বে মাসুদ করিমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন দলটির নেতারা। সমাবেশ চলা অবস্থায় চট্টগ্রামমুখী লেনের দুই দিকে অন্তত ১০...
শিমুল সরকার নির্মিত ‘গোপাল ভাঁড় VS চার্লি চ্যাপলিন’ ও LOVE TV চ্যানেলসহ জীবন সাফল্যের কাহিনী

শিমুল সরকার নির্মিত ‘গোপাল ভাঁড় VS চার্লি চ্যাপলিন’ ও LOVE TV চ্যানেলসহ জীবন সাফল্যের কাহিনী

বিনোদন, সারা-দেশ, স্লাইড
নজরুল ইসলাম তোফা||  কিছু কিছু মানুষ কখনও হারিয়ে যান না। তাঁদেরকে হারিয়ে যেতে দেয়া হয় না। কালের স্রোত শুধুই নশ্বর দেহটাকে ভাসিয়ে নিয়ে যায়, রয়ে যায় বিশাল কর্মময় জীবন বেঁচে থাকে মানুষের হৃদয়ে। যুগে যুগে এমন অনেক মানুষ পৃথিবীর আলোয় এসেছেন, আবার কর্ম করে চলেও গেছেন। রেখে গেছেন কিছু স্মৃতি আর পরবর্তী প্রজন্মের জন্য প্রেরণা, হয়ে আছেন অমর। তাঁদের জীবন সম্পর্কে জেনে অনেক কিছুই শিখি, জীবনে চলার পথের পাথেয় সংগ্রহ করি, সংগ্রামের দীক্ষা নেই। এমনি একজন কর্মময় সংগ্রামী ব্যক্তি অফুরন্ত প্রাণ শক্তির আধার, তরুণ প্রজন্মের কাছে, সদাসর্বদা হাঁসোজ্জ্বল, কখনও ভালোবাসার কোমলতায়, কখনও প্রতিবাদে, কখনও গ্রহণে, কখনও প্রত্যাখানে, কখনও প্রতিরোধে, কখনও সমর্পণে, এমন বহুমুখী নান্দনিক গুনের ব্যক্তি, বিচিত্র বর্ণময় অস্তিত্বের সংলাপ, কাহিনী তাঁর নাটকে প্রয়োগ, সত্যিই খোঁজে পাওয়া অনেক কষ্ট সাধ্য হবে। নাটক নির্মাণে...
বর্ণাঢ্য আয়োজনে মীরসরাইতে পালিত হচ্ছে বাংলা বর্ষবরণ

বর্ণাঢ্য আয়োজনে মীরসরাইতে পালিত হচ্ছে বাংলা বর্ষবরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ  চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বাংলা নববর্ষ ১৪২৪ সাল'কে স্বগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা র‍্যালী নিয়ে মীরসরাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উক্ত মঙ্গল শোভাযাত্রা উপস্থিত ছিলেন  চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা ভারপ্র্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, মীরসরাই এএসপি সার্কেল মাহবুবুর রহমান, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ সহ মীরসরাই উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক বৃন্দ অংশগ্রহণ করেন। মীরসরাই উপজেলা প্রশাসন, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা...
আজ বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ

আজ বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ

জনপদ, জাতীয়, বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
খবরিকা ডেক্স: আজ পয়লা বৈশাখ। বাঙালির উৎসবের দিন। সূর্যের নতুন আলোর সঙ্গে এসেছে নতুন বছর, বঙ্গাব্দ ১৪২৪। নতুন বছর সঙ্গে করে নিয়ে এসেছে নতুন প্রত্যাশা, নতুন শপথ। আজ দেশবাসী নানা অনুষ্ঠানে গানে গানে, আনন্দ আয়োজনে নতুন বছরটিকে বরণ করে নিচ্ছে। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে উঠে সারাদেশ। ‘এসো হে, বৈশাখ এসো এসো/ তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে,/ বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক’/। রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানের কথার মতই নতুন বছরের আগমনে ঘুচে যাবে অতীতের দীনতা, জড়তা, মূঢ়তা, ক্লেদ, গ্লানি ও পাপ। এই প্রত্যাশায় নববর্ষ উদযাপন পরিণত হয়েছে বাংলাদেশের সার্বজনীন উৎসবে। রাজধানীতে প্রতিবছর ছায়ানটের প্রভাতী অনুষ্ঠান দিয়ে শুরু হয় পয়লা বৈশাখ উদযাপন। এবার তা ভিন্নমাত্রা পেয়েছে, কারণ এই বটমূলের আয়োজন পঞ্চাশ বছরে পা রেখেছে। এটা জাতির জীবনে যা এক প্রেরণাসঞ্চারি ঘটনা...
মীরসরাইয়ে অগ্নিকান্ডে ৩ বসতঘর ছাই ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মীরসরাইয়ে অগ্নিকান্ডে ৩ বসতঘর ছাই ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলা ১৩নং মায়ানী ইউনিয়নে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাতে মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের জামাল মেম্বারের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ প্রায় ৮ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণলঙ্কার পুড়ে গেছে। প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা। জামাল উদ্দিন ও কামাল উদ্দিন দোকানের মালামাল ক্রয় করার জন্য ব্যাংক থেকে প্রায় ৮ লাখ টাকা উত্তোলন করে ঘরে রেখেছিলেন। ক্ষতিগ্রস্থরা হলেন, আবুতোরাব বাজারের ব্যাবসায়ী ও সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন মেম্বার, হারুনুর রশীদ, কামাল উদ্দিন ও এনাম উদ্দিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ নুরের ছাপা নয়ন জানান, চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে ঘরে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন আরো তীব্রতর হয়। এসময় তিনি আগুন নেভাতে ব্যর্থ হয়ে জীবন বাঁচাতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাড়ির বাইরে...