Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ের শিবির কর্মী গ্রেপ্তার

ix195

নিজস্ব প্রতিনিধি…
মীরসরাইয়ে মোহাম্মদ রাইহান (১৬) নামে এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটকের ঘটনায় মীরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত রাইহান মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। সে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

মীরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) অলিউল জানান, রবিবার রাতে রাইহান নামে এক ছেলেকে এলাকাবাসী আটক করে আমাদের খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি। সে শিবিরের কর্মী বলে আমরা জেনেছি। তার কাছ থেকে শিবিরের প্রচার লিফলেট, সমর্থক ফরম ও কয়েকটি বই পাওয়া গেছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।