ছন্নছাড়া পাগলদের খাবার বিতরণ করলো প্রজন্ম মীরসরাই : স্যালুট অভিবাদন ঘোষনা
আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে অসহায় ছিন্নমূল ছন্নছাড়া পাগলদের মুখে খাবার দিলো ‘ প্রজম্ম মীরসরাই’ নামক সামাজিক সেচ্ছাসেবী সংস্থা। করোনা ভাইরাসে দেশ আক্রান্ত হবার পর মীরসরাই্ উপজেলার বিভিন্ন হাটবাজারের হোটেল রেস্তোরা গুলো বন্ধ হয়ে যাবার পর কিছু প্রতিটি বাজারের কিছু ছিন্নমূল পাগল যারা খাবার হোটেলগুলো থেকে খাবার সংগ্রহ করে বাঁচতো তারা তো কারো কাছে চাইবার সাধ্য ও নেই। আবার বোঝাবার বা লাইনে দাড়াবার সাধ্য ও নেই। তাই অভুক্ত অনেক পাগল ছড়িয়ে ছিটিয়ে শুকনো মুখে নির্বাক তাকিয়ে আছে শূন্য পথপানে শুধু। এবার এমন মানুষদের খুঁজে নিজেদের হাতে মুখে খাবার পানি তুলে দিল মীরসরাইয়ের সেবামূলক সংস্থা ‘প্রজন্ম মীরসরাই’। উক্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে মাঠে ছিলেন কর্মসূচির আহ্বায়ক নুপুর চৌধুরী নিলয়, সদস্য সচিব লিও মোঃ মহসিন, মন্জুরুল ইসলাম, রহিম উদ্দিন ও নয়ন দাশ ।
উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠক ইউনুছ নূরী এই বিষয়ে বলেন...







