জেলা পরিষদের পক্ষে বড়তাকিয়ায় জরুরী খাবার বিতরণ কালে শেখ আতাউর রহমান : সহযোগিতা নিতে এসে ও আগে নিজের সুস্থতা ও সামাজিক দূরত্বের দিকে খেয়াল রাখুন
নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রাম জেলা পরিষদের সৌজন্যে মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় খেটে খাওয়া দরিদ্র মানুষদের মাঝে জরুরী খাবার সামগ্রী বিতরণ করলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান। এসময় তিনি সাধারন মানুষদের উদ্যেশ্যে বলেন বিশ্বব্যাপী এই মহামারি আপনাদের আমাদের সকলের জন্য নীরব ঘাতক। এই ঘাতককে প্রতিহত করার এখনো কোন ঔষধ আবিস্কার হয়নি। বিশেষ করে বয়স্ক ও শারীরিকভাবে অন্যান্য রোগে আক্রান্ত মানুষ এই ভাইরাসে মৃত্যবরণ করছে বেশী। তাই সবাইকে সামাজিক দূরত্বে থাকা ছাড়া এর প্রতিরোধ সম্ভব নয়। ত্রাণ বা সহযোগিতা নিতে এসে ও আগে নিজের শারিরীক সুস্থতার দিকে ও সামাজিক দূরত্বের দিকে খেয়াল রাখুন। সরকারের সকল নির্দেশনা মেনে চলুন। কয়েকদিনের জন্য একবারের বেশী ত্রাণ সহযোগিতা নিবেন না। নিজের ঘরে খাবার থাকলে পাশের ঘরে যার খাবার নেই তার দিকে খেয়াল রাখুন। সবাই একসাথে বা...







