মীরসরাইয়ে প্রতিপক্ষের সামাজিক হয়রানি ও হুমকির প্রতিবাদে ইউপি সদস্য’র সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে এক ইউপি সদস্যকে জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের মহিলা দ্বারা সামাজিক ও বেআইনি ভাবে হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি ঐ ইউপি সদস্য। ১৮ এপ্রিল শনিবার সকালে মীরসরাই প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৬নং ইছাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু বলেন, তার সাথে দীর্ঘদিন যাবৎ পাশবর্তি বাড়ির শেখ হামু মিঝি বাড়ীর মৃত আবুল বশরের ছেলে মো. আলমগীর মো. ইমাম হাসান, মো. হারুনুর রশিদ, মো. আনোয়ার হোসেন ও মো. দিদারুল আলম গংদের সাথে পৈত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সেখানে বসবাসে এবং বর্তমানে নতুন ঘর নির্মাণ করতে গেলে তারা সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক বাধা প্রদান করে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশি রায়কে তারা মেনে নেয়। ফের প্রতারণা করে বিজ্ঞ আদালতে তারা মামলা দায়ের করে। ...







