Wednesday, October 28Welcome khabarica24 Online

মীরসরাই

একশ পরিবারকে ইফতার সামগ্রী দিল ‘সেক্টর-১১’

একশ পরিবারকে ইফতার সামগ্রী দিল ‘সেক্টর-১১’

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : বামনসুন্দর এফ এ উচ্চ বিদ্যালয়ের ২০১১ ব্যাচের ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় একশটি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২১ এপ্রিল উপজেলার কাটাছড়া ও মিঠানালা ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ কাজ সম্পন্ন করে সেক্টর-১১ এর সদস্যরা। নিজেদের সঞ্চিত অর্থ থেকে তারা এই সহায়তা প্রদান করে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে ঘরবন্দি ও লকডাউনে কর্মহারা মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করে সেক্টর-১১। প্রথম ধাপে প্রায় একশটি পরিবারের মাঝে তারা ইফতার সামগ্রী হিসেবে ছোলা, আলু, পেঁয়াজ, চিঁড়া, সয়াবিন তেল, চিনি ও সাবান প্রদান করেছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখবে।...
ইছাখালীতে ছয়শত পরিবারের পাশে এলাকার ব্যবসায়ী এবং যুব সমাজ

ইছাখালীতে ছয়শত পরিবারের পাশে এলাকার ব্যবসায়ী এবং যুব সমাজ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড চুনিমিঝির টেক এবং দক্ষিণ ভূঁইয়া গ্রামের গরীব, দুস্থ, কর্মহীন প্রায় ছয়শত পরিবারকে আসন্ন রমজান মাসের ইফতার সামগ্রী বিতরন করে উক্ত এলাকার বিত্তবানরা। গত ২৪ই এপ্রিল শুক্রবার থেকে তাদের কার্যক্রম শুরু হয়। বর্তমান সংকটকালীন করোনা মহামারী পরিস্থিতি মোকাবিলার ক্ষুদ্র প্রয়াস হিসেবে তাদের এই কর্মসূচি। অসহায় পরিবার গুলোর তালিকা করে প্রতি ঘরে ঘরে সহায়তা পৌঁছে দিয়েছে এলাকার যুব সমাজ। তারা স্বেচ্ছায় অক্লান্ত পরিশ্রম করে গরীব দুঃখীদের কষ্ট লাগবের চেষ্টা করেছে। খাদ্য সমাগ্রীর মধ্যে রয়েছে ছোলা দুই কেজি, পেয়াজ এক কেজি, চিনি এক কেজি, ডাল এক কেজি, আলু দুই কেজি,খেজুর এক কেজি এবং সয়াবিন তেল এক লিটার। মোঃ ইব্রাহীম নিশান নামে একজন উদ্যোক্তা বলেন, যারা স্বেচ্ছায় শ্রম দিয়ে এই মানবিক কাজে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ এলাকাবাসী।...
মীরসরাইয়ে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ত্রাণ বিতরণ

মীরসরাইয়ে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ত্রাণ বিতরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  সংবাদদাতা: বস্তুর উর্ধ্বে মানবসত্ত্বার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মীরসরাই উপজেলা শাখার পক্ষ থেকে বিশ্ব ব্যাপী চলমান করোনা ভাইরাস (কোভিড ১৯) মহামারীর প্রাদুর্ভাবে বিপন্ন- দুস্থ-অসহায় ও অসচ্ছল পরিবার এর মাঝে পবিত্র মাহে রমজান মাসের নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) মীরসরাই উপজেলার জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মীরসরাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মীরসরাই উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, মহামারি করোনাভাইরাসের প্রভাবে দেশে এখন কান্তিকাল চলছে। অনেক দুস্থ-অসহায় ও অসচ্ছল শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে অনেক কষ্টে জীবন ...
তিন শতাধিক পরিবারকে চাল, দুধ ডিম দেলো নাহার এগ্রো

তিন শতাধিক পরিবারকে চাল, দুধ ডিম দেলো নাহার এগ্রো

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
কামরুল ইসলাম : মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড এবং ৯নং ওয়ার্ড এর প্রায় তিন শতাধিক গরীব, অসহায়, দিনমজুর পরিবারের মধ্যে নাহার এগ্রো লিমিটেড এর পক্ষ থেকে মানবিক খাবার বিতরন করা হয়। ২৩ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পশ্চিম অলিনগর এবং নলখো ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন । ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, দুধ এবং ডিম । এসময় উপস্থিত ছিলেন নাহার এগ্রো লিমিটেড এর এ.জি.এম আলাউদ্দিন চৌধুরী , করেরহাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সফি আহাম্মদ। ইউপি সদস্য সফি আহাম্মদ বলেন, নাহার এগ্রো লিমিটেড সবসময় সুখে দুখে এলাকার মানুষের পাশে থাকে । করোনার মত এমন ভয়াবহ মহামারির থাবা থেকে বাঁচতে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। নাহার এগ্রো লিমিটেড এর এজিএম আলাউদ্দিন চৌধুরী বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো মানুষের পাশে থাকতে । তিনি আরো জানান পর্যায়ক্রমে ম...
ইঞ্জিনিয়ার মোশাররফের অর্ধকোটি টাকার খাদ্য সহায়তা অনুদান উদ্বোধন করলেন রুহেল

ইঞ্জিনিয়ার মোশাররফের অর্ধকোটি টাকার খাদ্য সহায়তা অনুদান উদ্বোধন করলেন রুহেল

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মীরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষ থেকে কর্মহীন ও হত দরিদ্রের মাঝে ৫০ লক্ষ টাকার ঘোষিত ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব-উর রহমান রুহেল । বুধবার (২২ এপ্রিল) ১১টায় উক্ত কার্যক্রম উদ্বোধনকালে তিনি বলেন ‘ আমার বাবা মানুষের পাশে সবসময় ছিল এবং থাকবে, আমিও উনার উপহার নিয়েই মানুষের কাছে যাচ্ছি। ১২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহন করেছি, এরমধ্যে প্রথম পর্যায়ে আজ আমরা ৬ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিচ্ছি এবং দ্বিতীয় পর্যায়ে ১৫ রমজানের মধ্যে বাকি ৬ হাজার পরিবারের নিকট পৌঁছাব। উপজেলার দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে উক্ত কার্যক্রমের সূচনাকালে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জ্যেষ্ঠ পুত্র সাবেদুর রহমান সমু ও...
জোরারগঞ্জে ব্যবসায়ী গোপাল বণিকের উদ্যোগে ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জোরারগঞ্জে ব্যবসায়ী গোপাল বণিকের উদ্যোগে ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ে ৫ শত কর্মহীন, দুঃস্থ, প্রতিবন্ধীদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মীরসরাই বণিক সমিতির সভাপতি এবং চট্টগ্রাম উত্তরজেলা অখন্ড মন্ডলীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গোপাল বণিক। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় জোরারগঞ্জের দেওয়ানপুর কালী মন্দির প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, আওয়ামীলীগ নেতা মিয়া মোহাম্মদ হুদা, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বংশী দেবনাথ, যুবলীগ নেতা বিধান কর, বিশিষ্ট ব্যবসায়ী সুপ্লব বণিক ননাই, তরণী বণিক, জিয়াউল কবির টিপু, মিন্টু বণিক, জুয়েল বণিক, নিতাই বণিক প্রমুখ। এই ব্যাপারে ব্যবসায়ী গোপা...
ওয়াহেদপুরে ২৫০ পরবিাররে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলনে যুবলীগ নেতা আশরাফুল কামাল মিঠু

ওয়াহেদপুরে ২৫০ পরবিাররে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলনে যুবলীগ নেতা আশরাফুল কামাল মিঠু

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
কামরুল হাসান : মীরসরাই উপজলোর ১৫নং ওয়াহদেপুর ইউনযি়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিঠুর ব্যক্তিগত উদ্যোগে ওয়াহদেপুর ইউনিয়নের অসহায় র্কমহীন ২৫০ পবিারের মাঝে প্রতি বছরের ন্যায় ইফতার সামগ্রী বিতরণ করলনে ওয়াহদেপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিঠু । মঙ্গলবার(২১ এপ্রলি)উপজলোর ওয়াহদেপুর ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফুল কামাল মিঠুর দলীয় র্কাযালয়ে দুস্থদরে মাঝে এইসব ইফতার সামগ্রী বতিরণ করা হয়। এসময় যুবলীগ নতো আশরাফুল কামাল মঠিু বলনে, বশ্বি আজ এক ক্রান্তকিাল অতক্রিম করছ।ে আমাদরে দশেরে জনগন ও এই সময়ে মারাত্নক খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। পৃথিবীর সার্বিক অবস্থার প্রেক্ষিতে নিজেরা নিজ নিজ ঘরে অবস্থান করছি্। এতেই প্রতিয়মান আমরা অবশ্যই একটি সুশৃংখল জাত । সবাই মিলে আমরা এই ক্রান্তিকাল সময় পার করে প্রাণঘাতি করোনার বিপক্ষে বিজয়ী হবই ইনশাআল্লাহ। অঘোষতি লকডাউনে ...
খৈয়াছড়ায় দুই বাড়ি লগডাউন, বন্ধ ২টি দোকান : নির্বাহী কর্মকর্তার সতর্কতা নির্দেশ

খৈয়াছড়ায় দুই বাড়ি লগডাউন, বন্ধ ২টি দোকান : নির্বাহী কর্মকর্তার সতর্কতা নির্দেশ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে করোনা ভাইরাস (কোভিড- ১৯) আক্রান্ত একজন মহিলা রোগী (২৫) শনাক্ত হওয়া পর উপজেলা প্রশাসন ওই বাড়ি সহ দুটি বাড়ি লকডাউন করে দিয়েছেন। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান সহ উক্ত খৈয়াছরা ইউনিয়নের ২টি বাড়ী লকডাউন ও ২টি মুদি দোকান ৭ দিনের জন্য বন্ধ করে দিয়েছেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী ও ইউপি সদস্যগনকে সর্বোতভাবে লকডাউন কার্যকরের নির্দেশনা দেয়া হয়। উক্ত দুটি বাড়ির কেউ পরবর্তি নির্দেশনা পর্যন্ত বাহিরে যেতে পারবে না। তাদের যে কোন প্রয়োজন বাড়িতে অবস্থান করা অবস্থায় স্থানীয় চেয়ারম্যান চৌকিদার ও স্বজনদের মাধ্যমে নিরাপদ দূরত্বে থেকে ব্যবস্থা করবেন। জানা গেছে, উপজেলার খৈয়াছরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নীচতালুক গ্রামের মৌলভী সৈয়দুর রহমান বাড়ির একজন মহিলা ( সেনা সৈনিকের স...