Wednesday, October 28Welcome khabarica24 Online

মীরসরাই

বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য তালিকা ঝুলানোর শপথ করালেন ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম

বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য তালিকা ঝুলানোর শপথ করালেন ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে প্রতিটি ভোগ্যপণ্য দোকানে মূল্যতালিকা ঝুলানোর শপথ করান নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলার সহকারি কমিশনার ভূমি রাশেদুল ইসলাম তানজীর । সোমবার ( ১১ মে) উপজেলার আবুতোরাব বাজার, সাহেরখালী, ভোরের বাজার ও বড় তাকিয়া বাজারে তিনি অভিযান পরিচালনা করেন। এছাড়ার এর আগের দিন মীরসরাই, মিঠাছরা বারইয়াহাট সহ অন্যান্য বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় সবাইকে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য বলা হয় এবং বাজার কমিটি সহ ব্যবসায়ীদের সাথে করোনার বিষয়ে সচেতনতাসহ মূল্য তালিকা কিভাবে প্রদর্শন করতে হবে তা হাতে কলমে শেখানো হয়। তিনি প্রিন্টেড মূল্য তালিকাও সরবরাহ করেন সকল ব্যবসায়ীকে। ব্যবসায়ীরা সকলেই নির্দেশনা মোতাবেক মূল্য তালিকা প্রদর্শন করবেন বলে প্রতিজ্ঞা করেন।...
মিঠানালায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ

মিঠানালায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে কৃষকদের ধান কেটে দিচ্ছে স্থানীয় যুবলীগ নেতাকর্মীগন। মীরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তফা মানিক জানান উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক ১০নং মিঠানালা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা সোমবার ( ১১ মে) এলাকার ১একর জমির ধান কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে। মিঠানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমানের নেতৃত্বে যুগ্মসাধারণ সম্পাদক সালাউদ্দিন সবুজ, সাইফুল ইসলাম, ওয়াসিম, ইমাম হোসেন, জাবেদ, জাফর, মামুনুর রশিদ মামুন, ছোট মামুন, সরোয়ার, সৈকত, সুমন, মোজাফফর হোসেন সুমন, রাকিব, আরাফাত, জুয়েল, সাইফুল হান্নান, জহির, ছোট জুয়েল সহ একদল যুবলীগ নেতাকর্মী মিঠানালায় উক্ত ধানকাটার কর্মসূচি পালন করেন। সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত যুবলীগ নেতাকর্মী কৃষকদের ধান কেটে তাদের বাড়ী পৌছে দেন।...
অনলাইন গ্রুপ মানবিক ধুমের উদ্যোগে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন

অনলাইন গ্রুপ মানবিক ধুমের উদ্যোগে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন

খবরিকা আর্কাইভ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
কামরুল ইসলাম : মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে না পারলে মানুষ হলাম কেন? এই স্লোগানের সাথে একাত্বতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন গ্রুপ খুলে কিছু মানবিক মানুষের প্রচেষ্টায় করোনা কালীন মহামারিতে দুস্থ, অসহায়, দিনমজুরের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি এবং রমজান মাসের ইফতার সামগ্রী বিতরন করা হয়। মীরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নে ২য় দফয় একশত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং ইফতার সামগ্রী বিতরন করে অনলাইন গ্রুপ মানবিক ধুম। গত ৩ই মে, সোমবার ভোরে অসহায় দের দুৃয়ারে দুয়ারে এসব সামগ্রী নিয়ে যায় মানবিক ধুমের সদস্যরা। এর আগে প্রায় একশত ত্রিশ পরিবারকে সহযোগিতা করেছিল এই অনলাইন সংগঠন। সংগঠনের সদস্যরা জানান, তাদের এই কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।সম্পূর্ণ গোপন রাখা হচ্ছে দাতা এবং গ্রহীতার পরিচয়। এতে করে ধুমবাসীর মধ্যবিত্তরাও তাদের উপহার গ্রহন করতে পারছে এবং দাতারা ও গোপনে দান করে মনের আত্মতৃপ্...
পাক্ষিক খবরিকার ঈদুল ফিতর সংখ্যা প্রকাশিত হবে না : চালু থাকবে অনলাইন সংস্করন

পাক্ষিক খবরিকার ঈদুল ফিতর সংখ্যা প্রকাশিত হবে না : চালু থাকবে অনলাইন সংস্করন

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্বজন, স্লাইড
খবরিকা রিপোর্ট : বিশ্ব ব্যাপি চলমান মহামারির প্রাদুর্ভাবের দরুন পাক্ষিক খবরিকার আসন্ন ঈদুল ফিতর সংখ্যা প্রকাশিত হবে না। তবে বিভিন্ন পন্য এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও গন্যমান্য, সুধী মহলের ঈদ শুভেচ্ছা অনলাইনে প্রকাশিত হবে। সবাই সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকাই বাঞ্চনীয় এই মুহুর্তে তাই বিশ্বব্যাপী করোনার আগ্রাসনকে আমরা ঘরে বসে ও একে অপরের কাছ থেকে নিরাপদ দূরত্বে থেকে মোকাবেলা করবো। - মাহবুব পলাশ, সম্পাদক : পাক্ষিক খবরিকা ও খবরিকা টুয়েন্টি ফোর।...
বারইয়াহাটে গ্রীন টাওয়ারের জমির মালিকানা দাবীতে প্রবাসীর সংবাদ সম্মেলন

বারইয়াহাটে গ্রীন টাওয়ারের জমির মালিকানা দাবীতে প্রবাসীর সংবাদ সম্মেলন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ্ববর্তি মীরসরাই উপজেলার বারইয়াহাটস্থ বর্তমান শপিং কমপ্লেক্স গ্রীন টাওয়ার নির্মানকালীন সময়ে প্রবাসীর জমি দখল করে মালিকানা নিস্পত্তি না করে মার্কেট নির্মান এর ন্যায্য পাওনা আদায়ে মীরসরাই প্রেস ক্লাবে ( ২৯ এপ্রিল) বুধবার সকাল ১১টায় এক সংবাদসম্মেলনে কাছে মানবিক সহযোগিতা প্রার্থনা করেন প্রবাসী জনাব শাহাবউদ্দিন। উক্ত ব্যক্তির অনুপস্থিতিতে তাঁর পক্ষে দাবী আদায় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন তাঁর ভাগিনা শাহজাদা ইমরান। তিনি লিখিত বক্তব্যে জানান উক্ত গ্রীন টাওয়ার মার্কেটের আরএস ১২, বিএস ২৫০ দাগে সর্বমোট ২৪ শতক জায়গার মধ্যে আমি খরিদ শুত্রে ও দলিল মূলে আমরা ৭ শতক জায়গা জমির মালিক। জনাব সাহাবুদ্দিন প্রবাসে থাকার সুবাধে জমির মালিকানার বিষয় সুরাহা না করে ৬ বছর পূর্বে ২০১৪ সালে আমাদের অংশ সহ আরো সাড়ে ৪ শতক অতিরিক্ত দখল করে মার্কেট নির্মান শুরু করে। তিনি বি...
দুর্বার প্রগতি সংগঠনের নবগঠিত কার্যকরি পরিষদের অভিষেক

দুর্বার প্রগতি সংগঠনের নবগঠিত কার্যকরি পরিষদের অভিষেক

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন গত ২৭ এপ্রিল সোমবার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদ্যবিদায়ী কার্যকরি পরিষদের সভাপতি আশিষ দাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, আজীবন সদস্য নাজমুল হক রিগান, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল্লাহ আল নোমান, এমদাদুল হক রাসেল, ইমতিয়াজ মাহমুদ রিয়ান, আকবর হোসেন, সহ দপ্তর সম্পাদক নাহিদুল আনসার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রিয়াজ উদ্দীন রাকিব, সাংস্কৃতিক সম্পাদক জয় শর্মা, পাঠাগার সস্পাদক রাকিব উদ্দীন, কার্যকরি সদস্য বোরহান উদ্দীন ও মুহাম্মদ আরিফ হোসেন। সংগঠনের দুই বছর মেয়াদী একুশ সদস্যের নবীন কার্যকরি পরিষদ (২০২০-২০২২) এর সদস্যরা হলেন, মহিবুল হাসান সজীব- সভাপতি, মির...
প্রথম রমজানে সহস্র পরিবারের মাঝে মানবিক খাবার বিতরণ করলো রিদোয়ান কবির ( মিয়া সাব) মেমোরিয়াল ট্রাষ্ট

প্রথম রমজানে সহস্র পরিবারের মাঝে মানবিক খাবার বিতরণ করলো রিদোয়ান কবির ( মিয়া সাব) মেমোরিয়াল ট্রাষ্ট

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মাহে রমজানের প্রথম দিন শুক্রবার ( ২৫ এপ্রিল) মীরসরাই উপজেলার ৯নং মীরসরাই সদর ইউনিয়ন ও মিঠাছরা এলাকা সহ উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার দুঃস্থ পরিবারের মাঝে মানবিক খাবার সামগ্রী বিতরণ করে রেদোয়ান কবির (মিয়াসাব) মেমোরিয়াল ট্রাস্ট । থেকে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে মীরসরাই সদর ইউনিয়নের এলাকায়র সুবিধাবঞ্চিত ও কর্মহীন হয়ে পড়া এমন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল চাউল, ছোলা বুট, তৈল, চিনি, লবন, পেঁয়াজ, আলু, মুড়ি ইত্যাদি। এসময় মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন, মীরসারই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ ধর্ম বিষয়ক সম্পাদক মেজকবাহ উদ্দিন বাবু প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।...
মীরসরাইয়ে ছাত্রদলের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

মীরসরাইয়ে ছাত্রদলের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবদেকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে গরীব, অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মীরসরাই পৌরসভা এলাকায় ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। এইসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, সহ-সভাপতি হোসেন মোহাম্মদ মাসুম সহ প্রমুখ। উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এর পক্ষ থেকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল এর অনুপ্রেরণা ও প্রত্যক্ষ দিক নির্দেশনায় চলমান করোনা ভাইরাসের (কোভিড ১৯) প্রাদুর্ভাবে মীরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে মানবিক খাদ্য সহায়তা বিতরণের চলমান কর্মসূচির আলোকে অসহায় পরিবারের সার্বিক খোঁজ খবর নেওয়া সহ তাদের পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘ...