রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট ১৯৯৬ ব্যাচের প্রথম অভিষেক
রাঙ্গুনিয়া থেকে পারভীন আকতার :: বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের অভিষেক অনুষ্ঠান আড়ম্বরপূর্ণভাবে গত ২৫ শে সেপ্টেম্বর '০২৬ খ্রিস্টাব্দ চট্টগ্রাম নগরীর সিইসি সার্কেলের ইউনেস্কো সেন্টারের পঞ্চম তলায় অবস্থিত সাভোরিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
দীর্ঘ তিরিশটি বছর পর জীবনের নানা পথ অতিক্রম করে আমরা সংখ্যায় পঞ্চাশোর্ধ ছাত্র ছাত্রী একই জায়গায় এসে একসাথে মিলিত হয়েছি যেন তেরো নদীর অববাহিকায় এক মোহনায়।
বন্ধুদের মাঝে এই দিনটি স্মরণীয় রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে '৯৬ ব্যাচের সকল বন্ধুরা মিলে।
কবি ও শিক্ষক পারভীন আকতারের মনোজ্ঞ উপস্থাপনায় শুরু হয় অনুষ্ঠান শারদ সন্ধ্যায়।
অনুষ্ঠানের শুরুতেই পরিচিতি পর্ব চলে দীর্ঘক্ষণ। ফেলে আসা তিরিশ বছর কে, কোথায় ছিল,পারিবারিক পরিচিত, কর্মস্থলের খোঁজ খবর নেয়া থে...







