মীরসরাইয়ে বর্বরোচিত হামলায় সাংবাদিক গুরুতর আহত : নিন্দা ও বিচার দাবী
নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে বাড়ি ফেরার পথে মোহনা টেলিভিশনের মীরসরাই উপজেলায় কর্মরত গনমাধ্যমকর্মী কামরুল ইসলামের (৩০) এর ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট বাজারের লক্ষীছরা ব্রিজ এলাকায় উক্ত ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত উক্ত সংবাদকর্মী মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন । বৃহস্প্রতিবার ( ৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় মীরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে যান এবং যথাযথ চিকিৎসা সহ হামলাকারীদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাষ প্রদান করেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে বুধবার রাতে বাড়ি ফেরার পথে করেরহাট বাজার এলাকায় একদল দুর্বৃত্ত কামরুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে লাঠিসোটা দিয়ে বর্বরোচিতভাবে আঘাত করলে কামরুল মাটিতে লুটিয়ে পড়লে তার সঙ্গে থাকা একটি স্মার্টফোন, নগ...







