Friday, October 23Welcome khabarica24 Online

মীরসরাই

ওয়াহেদপুরে জমি সংক্রান্ত বিরোধে পরস্পর হামলায় ভাই-বোন সহ আহত -৫

ওয়াহেদপুরে জমি সংক্রান্ত বিরোধে পরস্পর হামলায় ভাই-বোন সহ আহত -৫

গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
    নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে একটি নির্মানাধিন বাসগৃহ এর স্থানে ছোট ভাই ও বোন এর জায়গা রয়েছে দাবী করে ঘটনাস্থলে বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে নির্মানাধিন কাজের কাঠের টুকরো দিয়ে আঘাত করলে ভাই বোন সহ অন্ত:ত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ছোটবোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার ( ১৫ জুলাই) দুপুর ২টায় দক্ষিন ওয়াহেদপুর গ্রামের মুন্সীবাড়িতে উক্ত ঘটনা ঘটে। বড় ভাইয়ের হামলায় আহত ছোটবোন গৃহবধু নাছিমা আক্তার (৩৮) ও ছোটভাই মনজুর আলম (৩৪ ) বলেন আমাদের বাবার প্রদান করা বাড়ির ভিটেবাড়ির অংশে আমাদের বড় ভাই আলমগীর হোসেন ( ৪৮) আমাদের অংশ বুঝিয়ে না দিয়ে জোর করে ঘরনির্মান করছে। আমরা আমাদের অংশ দাবী করলে দলবল নিয়ে আমাদের বড়ভাই নিজেই আমাদের ভাইবোন, সিএনজি চালক ইয়াসিন ( ৩২) সহ অন্ত:ত ৫ জনকে কাঠ দিয়ে আহত করে। আহত মনজুল আলম...
মীরসরাইয়ে প্রাথমিক বৃত্তি পেল ২১৪ শিক্ষার্থী ::  এসএম স্কুল সেরা

মীরসরাইয়ে প্রাথমিক বৃত্তি পেল ২১৪ শিক্ষার্থী :: এসএম স্কুল সেরা

গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিনে মীরসরাই উপজেলা থেকে ৫ম শ্রেণীতে প্রাথমিক মেধা বৃত্তি ২০২৫ এর ফলাফল প্রকাশিত হয় রবিবার ( ১২ জুলাই) । প্রকাশিত উক্ত ফলাফলে ২১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। তার মধ্যে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭৩ শিক্ষার্থী। মীরসরাই উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী বলেন আমাদের পরীক্ষার্থী ছিল সর্বমোট ১৪৭০ জন। ১০ শিক্ষার্থী টেলেন্টপুলে সহ ১৮ শিক্ষার্থী বৃত্তি পেয়ে সেরা স্থান অর্জন করেছে মীরসরাই এসএম প্রাথমিক বিদ্যালয়। এছাড়া কিছমত জাফরাবাদ এবং জোরারগঞ্জ প্রাথমিক বিদ্যালয় ও ভাল করেছে। উক্ত মেধাবৃত্তিতে সেরা ফলাফল অর্জনকারী এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জরিনা আক্তার বলেন টেলেন্টপুলে বৃত্তি পাওয়া আমাদের শিক্ষার্থীরা যথাক্রমে তাওছিয়াত, সাদিকুল, জিহাদ, মুনতাছির, তাছনিমুল, নাফিদা, রিথী, আদ্রিতা, সাকেরা ও ওয়াসমি। সা...
খৈয়াছরায় বন্যাদূর্গতদের মাঝে বিএনপি নেতার ত্রাণ বিতরণ

খৈয়াছরায় বন্যাদূর্গতদের মাঝে বিএনপি নেতার ত্রাণ বিতরণ

গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের বিএনপি নেতা গিয়াস উদ্দিন এর উদ্যোগে বন্যা দূর্গত স্থানীয় খৈয়াছরা ইউনিয়নের কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের মাঝে মানবিক খাবার বিতরণ করা হয়েছে। রবিবার ( ১২ জুলাই ) বিকাল ৪টায় বাদাতলীস্থ তাঁর কার্যালয়ে উক্ত ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন খৈয়াছরা ইউনিয়ন বিএনপি নেতা ছানাউল্লাহ মেম্বার, বিএনপি নেতা যথাক্রমে আলাউদ্দিন, আনছার আলী, শাহ আলম, আজিজুল হক, যুবদল নেতা আবু তালেক শিবলু, কামরুল ইসলাম, নুর উদ্দিন, নুরুন নবী প্রমুখ। এসময় তিনি ইউনিয়নের পূর্ব খৈয়াছরা, উত্তর আমবাড়িয়া, দক্ষিন আমবাড়িয়া, গোভানিয়া ও পশ্চিম খৈয়াছরা এলাকায় বন্যকবলিত দরিদ্র মানুষদের মাঝে উক্ত খাবার সামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য যে গিয়াস উদ্দিন উপজেলা বিএনপি ও জেলা বিএনপির সাবেক সদস্য এবং খৈয়াছরা ইউনিয়ন বিএনপির একজন ত্যাগী ব্যক্তিত্ব।...
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়ী অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়ী অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তাবিবুর রহমান ::   মীরসরাইয়ের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান রবিবার ( ২৮ জুন) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আবচার উদ্দিন এর সভাপতিত্বে প্রভাষক শেখ ফরিদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিত বিশ্বাস, শিক্ষানুরাগী খায়রুল মোস্তফা, ডা: হারুন অর রশিদ, প্রফেসর আব্দুল কাইয়ুম নিজামী, প্রফেসর কামাল উদ্দিন, প্রভাষক শেখ ফরিদ প্রমুখ। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীগনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয় শিক্ষার্থী সৌরভ দেবনাথ ও অনিক বণিক। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে আফরা ইবনাত ও সাবিলাতুন নাওয়ার। বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্র...
মীরসরাইয়ে সৃজনশীলতায় বিজ্ঞান প্রকল্পের মেধাবী শিক্ষার্থী পুরস্কার বিতরণ

মীরসরাইয়ে সৃজনশীলতায় বিজ্ঞান প্রকল্পের মেধাবী শিক্ষার্থী পুরস্কার বিতরণ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মেধা, বিজ্ঞান, উদ্যেগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশে এই স্লোগানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে উপজেলা পর্যায়ে সৃজনশীলতায় বিজ্ঞানের ধারনায় উদ্ভাবনী প্রকল্পের মেধাবী শিক্ষার্থী পুরস্কার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন ) সকালে মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাইয়ের সাংসদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানী। অনুষ্ঠানে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে তাদের স্টলে শিক্ষার্থীদের তৈরী ১৬ টি প্রকল্প পরিবেশন করেন। এসময় বিচারক মন্ডলী প্রতিটি স্টল ঘুরে...
দুর্বার’র নতুন কমিটি : সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী : অভিনন্দন

দুর্বার’র নতুন কমিটি : সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী : অভিনন্দন

গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
আলী হায়দার চৌধুরী :: মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা দুর্বার প্রগতি সংগঠনের দ্বী- বার্ষিক সম্মেলন-২০২৬ গত ২৯ মে শুক্রবার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা, কার্যকরি পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে সদ্য বিদায়ী কার্যকরি পরিষদের সভাপতি রিপন কুমার দাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ এর সঞ্চালনায় সভায় গঠিত দুই বছর মেয়াদী একুশ সদস্য বিশিষ্ট নবীন কার্যকরি পরিষদ (২০২৬-২০২৮) গঠন করা হয়। নির্বাচিতরা হলেন মোহাম্মদ আব্দুল্লাহ- সভাপতি, মো. বেলাল হোসেন -সিনিয়র সহ সভাপতি, কাজী এমরান হোসেন- সহ সভাপতি, আলী হায়দার চৌধুরী- সাধারণ সম্পাদক, নাঈমুল হাসান- সহ সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন জিহান- সাংগঠনিক সম্পাদক, সাজিদ উল্যাহ- সহ সাংগঠনিক সম্পাদক, নাজমুল হাসান চৌধুরী-অর্থ সম্পাদক, মো. আলাউদ্দীন- সহ অর্থ সম্পাদক, মেজবাহ উদ্দীন- দপ্তর সম্পাদক, নুর...

কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না  ইউএই সাংবাদিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক : অভিনন্দন

আন্তর্জাতিক, গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ইউএই প্রতিনিধি:- সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন “প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)”-এর ২০২৬-২০২৭ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২০ মে) দুবাইয়ে অনুষ্ঠিত এক সভায় ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার পুনরায় সভাপতি এবং বাংলা টিভি ও সিপ্লাস টিভি প্রতিনিধি এম আব্দুল মান্নান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ (দৈনিক সূর্যোদয়), সহ-সভাপতি মোহাম্মদ ছালাহউদ্দিন (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার (বিবিসি একাত্তর), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির উদ্দিন মান্না ( দৈনিক আজকালের খবর, বাংলাদেশ গ্লোবাল, পাক্ষিক খবরিকা ), দপ্তর সম্পাদক মইনুল ইসলাম তালুকদার (ডিবিসি নিউজ, আবুধাবি), প্রচার সম্পাদক ওবায়দুল হক মানিক (...
দুর্গাপুরে দরজা ভেঙ্গে স্বর্ণালংকার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি

দুর্গাপুরে দরজা ভেঙ্গে স্বর্ণালংকার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের হাফেজ বাড়িতে চাকরির সুবাধে ঘরের লোকজন কম থাকায় দরজা ভেঙ্গে স্বর্ণালঙ্কার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। এক অভিযোগে উক্ত পূর্ব দুর্গাপুর গ্রামের হাফেজবাড়ির অবসরপ্রাপ্ত চাকুরিজীবি মো: শাহজাহান ( ৬২) জানান বুধবার ( ৬ মে) মধ্যরাতে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তালা দেয়া ওয়্যারড্রপ ভেঙ্গে দেড়ভরি অধীক ওজনের স্বর্ণালংকার, ২ টি মোবাইল সেট,(realmi note 50) নগদ ৫ হাজার টাকা ও একটি ল্যাপটপ(dell) চোরচক্র নিয়ে যায়। উক্ত ঘটনায় গৃহকর্তা গ্যাস কোম্পানী থেকে অবসরপ্রাপ্ত চাকুরিজীবি শাহজাহান জোরারগঞ্জ থানার শরনাপন্ন হলে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বলে জানান । এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম এর কাছে জানতে চাইলে তিনি লেন উক্ত চুরির ঘটনা তদন্তপূর্ব অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।...