
নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের বিএনপি নেতা গিয়াস উদ্দিন এর উদ্যোগে বন্যা দূর্গত স্থানীয় খৈয়াছরা ইউনিয়নের কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের মাঝে মানবিক খাবার বিতরণ করা হয়েছে। রবিবার ( ১২ জুলাই ) বিকাল ৪টায় বাদাতলীস্থ তাঁর কার্যালয়ে উক্ত ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন খৈয়াছরা ইউনিয়ন বিএনপি নেতা ছানাউল্লাহ মেম্বার, বিএনপি নেতা যথাক্রমে আলাউদ্দিন, আনছার আলী, শাহ আলম, আজিজুল হক, যুবদল নেতা আবু তালেক শিবলু, কামরুল ইসলাম, নুর উদ্দিন, নুরুন নবী প্রমুখ। এসময় তিনি ইউনিয়নের পূর্ব খৈয়াছরা, উত্তর আমবাড়িয়া, দক্ষিন আমবাড়িয়া, গোভানিয়া ও পশ্চিম খৈয়াছরা এলাকায় বন্যকবলিত দরিদ্র মানুষদের মাঝে উক্ত খাবার সামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য যে গিয়াস উদ্দিন উপজেলা বিএনপি ও জেলা বিএনপির সাবেক সদস্য এবং খৈয়াছরা ইউনিয়ন বিএনপির একজন ত্যাগী ব্যক্তিত্ব।
