
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের হাফেজ বাড়িতে চাকরির সুবাধে ঘরের লোকজন কম থাকায় দরজা ভেঙ্গে স্বর্ণালঙ্কার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।
এক অভিযোগে উক্ত পূর্ব দুর্গাপুর গ্রামের হাফেজবাড়ির অবসরপ্রাপ্ত চাকুরিজীবি মো: শাহজাহান ( ৬২) জানান বুধবার ( ৬ মে) মধ্যরাতে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তালা দেয়া ওয়্যারড্রপ ভেঙ্গে দেড়ভরি অধীক ওজনের স্বর্ণালংকার, ২ টি মোবাইল সেট,(realmi note 50) নগদ ৫ হাজার টাকা ও একটি ল্যাপটপ(dell) চোরচক্র নিয়ে যায়। উক্ত ঘটনায় গৃহকর্তা গ্যাস কোম্পানী থেকে অবসরপ্রাপ্ত চাকুরিজীবি শাহজাহান জোরারগঞ্জ থানার শরনাপন্ন হলে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বলে জানান । এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম এর কাছে জানতে চাইলে তিনি লেন উক্ত চুরির ঘটনা তদন্তপূর্ব অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। । এদিকে সন্দেহভাজন হিসেবে সুনির্দিষ্ট প্রতিবেশীদের ইন্ধন আছে বলে ও জানিয়েছেন ভুক্তভোগী ।
