Wednesday, October 28Welcome khabarica24 Online

মীরসরাই

দিনরাত লাঠি হাতে নিজেই চকিদারি করছেন জাহাঙ্গীর চেয়ারম্যান : গ্রামীন জনপদে লকডাউন মডেল এখন মঘাদিয়া

দিনরাত লাঠি হাতে নিজেই চকিদারি করছেন জাহাঙ্গীর চেয়ারম্যান : গ্রামীন জনপদে লকডাউন মডেল এখন মঘাদিয়া

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মহামারি করোনাভাইরাস প্রতিরোধে অবশেষে সারাদেশের পাশাপাশি গ্রামীন জনপদে ও মডেল মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন। সরকার আপোষহীন লকডাউনে নেমেছে আর এই ঘোষনার সাথে সাথে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার জারি করা নীতিমালা কার্যকর করতে চকিদারের মতো হাটে বাজারে লাঠি আর টুল নিয়ে দিন রাত বসে আছে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টার। দেশের অনেক স্থানে গ্রামীন জনপদে এইসব নির্দেশনা মানতে চাইছে না অনেকে। কিন্তু মীরসরাই উপজেলার কিছু ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবক হিসেবে অবতীর্ণ হবার পর তাঁদের তৎপরতায় গ্রামীন জনপদে লকডাউন মানা হচ্ছে না তা সঠিক নহে তাই প্রমানিত। বিশেষ করে মীরসরাই উপজেলার অন্যতম গ্রামীণ বৃহৎহাট আবুতোবার বাজার সহ কয়েকটি এলাকার দৃশ্যপট গত কদিন ধরে ভিন্নতর। স্থানীয় ১১ নং মঘাদিয়া ইউপি জাহাঙ্গীর মাষ্টার নিজে সরকারি নির্দেশনা মতো কিছু নির্ধারিত মুদি ও কাঁচা বাজার সকাল থেকে ৫ টা পর্য...
রাতের আঁধারে অসহায়দের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে আনন্দ সংঘ

রাতের আঁধারে অসহায়দের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে আনন্দ সংঘ

খবরিকা আর্কাইভ, খেলার মাঠ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ঃ বাড়ি বাড়ি গিয়ে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষগুলোর কাছে রাতের আঁধারে খাবার পৌঁছে দিচ্ছে মীরসরাই উপজেলার একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। আনন্দ সংঘ নামের ওই সংগঠনের কর্মীরা কর্মহীন হয়ে পড়া এবং খেটে খাওয়া এসব মানুষগুলো খাবার দিয়ে আসছেন। প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যত লকডাউনে রয়েছে মীরসরাই সহ তথা পুরো দেশ। চলছে সাধারণ ছুটি। ফলে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই মন্ত্রে ব্রত হয়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। সরকারি-বেসরকারি উদ্যোগেও দেয়া হচ্ছে ত্রাণ। তবে একেকজনের সহায়তা করার ধরণ একেক রকম। কেউ দিচ্ছেন প্রকাশ্যে আবার কেউ গোপনে। এরই ধারাবাহিকতায় মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়েনের আনন্দ সংঘ নামে একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে রাতের আঁধারে নিরবে ত্রাণ বিতরণ করছেন অসহ...
ইছাখালীতে নিভৃতে বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন মেজবাহ উল আলম

ইছাখালীতে নিভৃতে বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন মেজবাহ উল আলম

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলায় ৬ নং ইছাখালী ইউনিয়নের প্রকৃত নিভৃতচারি সমাজকর্মী মেজবাহ উল আলম। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাহ নিজ উদ্যোগে করোনার আতঙ্কে কর্মবিরত দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, ও দুস্থদের গত এক সপ্তাহ ধরে ঘরে ঘরে পৌছে দিচ্ছেন জরুরী চাল, ডাল, তেল সহ মানবিক সামগ্রী। কখনো রাতের অন্ধকারে ঘরের দরজায় রেখে এসে ফোনে জানাচ্ছেন। আবার কখনো নীরবে অন্য কারো অজান্তে পৌছে দিচ্ছেন অনেকে ঘরে খাবার । গত (৭এপ্রিল) মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত ও ৬ নং ইছাখালী ইউনিয়নের অনাহারে থাকা মানুষগুলোর বাড়িতে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে মোট ২০০ টি পরিবারে চাল, ডাল, পিয়াজ তেল ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী নিজের হাতেই সবার ঘরে ঘরে পৌঁছে দেন তিনি। গত এক সপ্তাহে এভাবে কয়েক হাজার দরিদ্র পরিবারের বাড়ি পৌছে দিয়েছেন জরুরী খাবার সামগ্রী। আবার গত মঙ্গলবার ( ৭এপ্রিল ) সকালে সাহেবদিনগর ছৈয়দুল স্ক...
করেরহাটে সামাজিক দূরত্ব রেখে খাবার বিতরণ করলেন এসিল্যান্ড

করেরহাটে সামাজিক দূরত্ব রেখে খাবার বিতরণ করলেন এসিল্যান্ড

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের দরিদ্র দুঃস্থ ৫ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে মানবিক জরুরী খাবার বিতরণ করলেন সহকারি কমিশনার ভূমি রাশেদুল ইসলাম। সোমবার ( ৬ এপ্রিল) সকাল ১১টায় করেরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পরস্পর ৩ ফুট দূরত্বে থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ ইত্যাদি সহ উক্ত জরুরী খাবার সামগ্রী বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন,   উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, স্থানীয় করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন প্রমুখ ব্যক্তিবর্গ। নয়ন চেয়ারম্যান জানান করোনার আগ্রাসনে বর্তমান সৃষ্ট পরিস্থিতিতে উক্ত ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ সহ সমন্বিত প্রচেষ্টায় ৫ সহ¯্রাধিক ব্যক্তির মাঝে দফায় দফাল জরুরী খাবার বিতরণ করা হয়েছে। উক্ত মানবিক সহযোগিতা প্রদানকালে সহকারি কমিশনার ...
মীরসরাইয়ে মাথা ন্যাড়া করার হিড়িক, জনমনে কৌতূহল

মীরসরাইয়ে মাথা ন্যাড়া করার হিড়িক, জনমনে কৌতূহল

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ইমাম হোসেন : মীরসরাই উপজেলায় রীতিমতো মাথা ন্যাড়া করার হিড়িক পড়ে গেছে। প্রতিদিনই কেউ না কেউ মাথা ন্যাড়া করে ফেসবুকে ছবি প্রকাশ করছেন। করোনা আতঙ্কের মধ্যে এমন দৃশ্যে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। মীরসরাইয়ে সম্প্রতি মাথা ন্যাড়া করেছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখন সবাইকে গৃহবন্দী থাকতে হচ্ছে। কত দিন পরে পরিস্থিতি স্বাভাবিক হবে, তাঁরা স্বাভাবিক কর্মজীবনে ফিরবেন, তার নিশ্চয়তা নেই। এই সুযোগে মাথা ন্যাড়া করে নিচ্ছেন। বাইরে বের না হওয়ায় সামনা-সামনি কোনো বিরূপ মন্তব্য শোনার বা কারও মাধ্যমে বিরক্ত হওয়ার আশঙ্কা নেই। তা ছাড়া সরকারি নির্দেশনায় এখন অন্যান্য প্রতিষ্ঠানের মতো সেলুনগুলোও বন্ধ। দীর্ঘদিন সেলুনে যেতে না পারায় মাথায় চুল বেড়ে যাচ্ছে। গরমের এই সময়ে মাথা চুলকাচ্ছে। তাই বাড়িতে বসেই মাথা ন্যাড়া করে ফেলছেন। কর্মস্থলে ফেরার আগেই মাথায় নতুন চুল...
ছন্নছাড়া পাগলদের খাবার বিতরণ করলো প্রজন্ম মীরসরাই : স্যালুট অভিবাদন ঘোষনা

ছন্নছাড়া পাগলদের খাবার বিতরণ করলো প্রজন্ম মীরসরাই : স্যালুট অভিবাদন ঘোষনা

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে অসহায় ছিন্নমূল ছন্নছাড়া পাগলদের মুখে খাবার দিলো ‘ প্রজম্ম মীরসরাই’ নামক সামাজিক সেচ্ছাসেবী সংস্থা। করোনা ভাইরাসে দেশ আক্রান্ত হবার পর মীরসরাই্ উপজেলার বিভিন্ন হাটবাজারের হোটেল রেস্তোরা গুলো বন্ধ হয়ে যাবার পর কিছু প্রতিটি বাজারের কিছু ছিন্নমূল পাগল যারা খাবার হোটেলগুলো থেকে খাবার সংগ্রহ করে বাঁচতো তারা তো কারো কাছে চাইবার সাধ্য ও নেই। আবার বোঝাবার বা লাইনে দাড়াবার সাধ্য ও নেই। তাই অভুক্ত অনেক পাগল ছড়িয়ে ছিটিয়ে শুকনো মুখে নির্বাক তাকিয়ে আছে শূন্য পথপানে শুধু। এবার এমন মানুষদের খুঁজে নিজেদের হাতে মুখে খাবার পানি তুলে দিল মীরসরাইয়ের সেবামূলক সংস্থা ‘প্রজন্ম মীরসরাই’। উক্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে মাঠে ছিলেন কর্মসূচির আহ্বায়ক নুপুর চৌধুরী নিলয়, সদস্য সচিব লিও মোঃ মহসিন, মন্জুরুল ইসলাম, রহিম উদ্দিন ও নয়ন দাশ । উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠক ইউনুছ নূরী এই বিষয়ে বলেন...
মীরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে ২ হাজার পরিবারকে মানবিক ত্রাণ দিলে রুহেল

মীরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে ২ হাজার পরিবারকে মানবিক ত্রাণ দিলে রুহেল

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার বিভিন্ন হাটবাজারে বেকার হয়ে যাওয়া খেটে খাওয়া মানুষ সহ দুঃস্থ ও দরিদ্র ২ হাজার মানুষের মাঝে জরুরী খাবার ও সেনিটাইজিং সামগ্রী বিতরণ করলেন মীরসরাইয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তাঁর পক্ষে উক্ত সামগ্রী বিতরণ করেন তাঁর পুত্র আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। বৃহস্প্রতিবার ( ২ এপ্রিল) সকাল ১১টা থেকে বারইয়া হাট পৌরবাজার এলাকা থেকে মীরসরাই উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের মাধ্যমে উপজেলার বিভি ন্ন এলাকায় জনপ্রতি এক সপ্তাহের চাল-ডাল, তেল, পেঁয়াজ, আলু, স্যানিটাইজিং সামগ্রী ইত্যাদি বিতরণ করা হয়। এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর ...
জোরারগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে শ্রমজীবি ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জোরারগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে শ্রমজীবি ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধিন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে হাটে বাজারে শ্রমজীবি মানুষদের এবং বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র মানুষদের খাবার পৌছে দিচ্ছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মাষ্টার রেজাউল করিম। মঙ্গলবার ( ৩১ মার্চ) সকাল ১১টায় জোরারগঞ্জ বাজারস্থ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বাজারের সকল শ্রমজীবি রিক্সা ও ভেন চালক সহ খেটে খাওয়া ২ শতাধিক মানুষকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু সহ নানা সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার ওসি মফিজ উদ্দিন ভ’ঞা, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। এরপর দিনভর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে দিনমজুর ও দরিদ্র মানুষদের ঘরে ঘরে পৌছে দেন খাবার।...