নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীণ বরণ- (ভিডিও সহ)
নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাই উপজেলার নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান বৃহস্প্রতিবার ( ১০ আগষ্ট) দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ রফিক উদ্দিন এর সভাপতিত্বে ও অধ্যাপক জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মন্ত্রীপুত্র ইঞ্জিনিয়ার মাহবুব-উর রহমান রুহেল। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কাষ্টমস এসোসিয়েশান ( বাকাএব ) এর সাবেক সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, ১৫ নং ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, সরকারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম টিপু, উত্তর জেল...





