Saturday, October 31Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মীরসরাইয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ মীরসরাই উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ। গতকাল সোমবার (৩১ জুলাই) বিকালে জেলা কমিটির সভাপতি বখতেয়ার সাঈদ ইরান ও সাধারণ সম্পাদক আবু তৈয়ব স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি আগামী এক বছর পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব পালন করবে বলেও তাতে উল্লেখ করা হয়। এর আগে ২০১৬ সালের ২৬ নভেম্বর দলের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে ভোটাভুটির মাধ্যমে সভাপতি রাসেল ইকবাল ও সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসাইন নির্বাচিত হন। এতে দলটির কয়েকশ কাউন্সিলর ভোট প্রদান করেন। এরপর দীর্ঘ ৮মাস ধরে পূর্নাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া থেমে ছিল। অবশেষে সোমবার কমিটির অবয়ব ঘোষণা করা হলেও জানানো হয়নি পদবী প্রাপ্তদের নাম। চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব জানান, ‘আগামী দু’একদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নামের...

মীরসরাইয়ে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (২৯জুলাই) দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা হয়। দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইছাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার। অন্যাণ্যের মাঝে বক্তব্য রাখেন জাসাসের উপজেলা আহ্বায়ক প্রফেসর সেলিম নিজামী, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম, দুর্গাপুর ইউনিয়ন বিএনিপর সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার, সহ সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ রেদোয়ান, উত্তর জেলা ছাত্রদলের প্রাক্তন সদস্য দিদারুল আলম, ইউনিয়ন শ্রমিকদল সভাপতি জামাল উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফুল আলম চৌধুরী,...
মীরসরাইয়ে স্থানীয় পত্রিকার কার্যালয় উদ্বোধন

মীরসরাইয়ে স্থানীয় পত্রিকার কার্যালয় উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে স্থানীয় পত্রিকা পাক্ষিক খবরিকার স্থানীয় আঞ্চলিক কার্যালয়, সাহিত্য ম্যাগাজিন মাসিক দূর্বার ও দূর্বার প্রিন্টিং প্রেসের শুভ উদ্বোধন করা কয়। স্থানীয় জোরারগঞ্জ বাজারে আল মদিনা শপিং সেন্টারের ২য় তলায় শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৪ টায় এই কার্যালয় উদ্বোধন করা হয়। এতে খবরিকার সহযোগি সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় এবং খবরিকার সম্পাদক ও মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রকৌশলী মাহবুবুর রহমান। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন খবরিকার নির্বাহী সম্পাদক ও দূর্বারের সম্পাদক রাজিব মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সহ-সম্পাদক দেব দুলাল ভৌমিক। ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের মুক্তিয...
মীরসরাইয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী রফিক গ্রেপ্তার, ২শ পিস ইয়াবা উদ্ধার

মীরসরাইয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী রফিক গ্রেপ্তার, ২শ পিস ইয়াবা উদ্ধার

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার শীর্ষ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় সাড়ে ৭টায় সময় বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রফিক ২নং হিঙ্গুলী ইউনিয়নের গনকছড়া এলাকার মনির আহম্মদের পুত্র। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে। এসময় তার সাথে থাকা একটি বড় মোবাইল ফোনের ভেতরে অভিনবভাবে থাকা ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে ১টি সহ ৬-৭টি মাদক মামলা রয়েছে। আটকের ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপূর্বে রফিক একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।...
মীরসরাইয়ে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

মীরসরাইয়ে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মীরসরাইতে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভূক্তি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শুক্রবার ( ২২ জুলাই) সকাল ১১টায় উপজেলার ওয়াহেদপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক বাহার, মায়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন, ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দিন, ১নং করেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক, ১৩ নং মায়ানী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন, ১২ নং খৈয়াছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাধা...
মীরসরাইয়ে শ্মশান জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

মীরসরাইয়ে শ্মশান জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সৎকারের স্থান শ্মশান দখল করে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত নয়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে একটি হিন্দু সম্প্রদায় পরিবার। শুক্রবার ২১ জুলাই সকাল ১০ টার সময় মীরসরাই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অশ্রুসজল নয়নে তাদের প্রতি আইনগত মানবিক সহযোগিতা প্রার্থনা করেন ভূক্তভোগিরা। ভুক্তভোগি রাজু কুমার মজুমদার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের পূর্ব পুরুষদের মীরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের মধ্যম মঘাদিয়া মৌজার, তফসিল জেএল নং ৭১, বিএস খতিয়ান নং ৫৩৬৭, বিএস দাগ নং ৫৫৯৪৪ দাগের অন্দর (শ্মশান সহ ) ৬৭ শতক জমি দখল করে প্রভাবশালী ব্যক্তিগণ যথাক্রমে, সামছুল আলম দিদার, জয়নাল আবেদিন সেলিম, দুই আলা উদ্দিন, রেজাউল করিম ফারুকী গং নামের সিন্ডিকেট । দখলকারীরা জোর পূর্বক সেখানে বহুতল ভবন নির্মাণ কাজ অব্যাহত...
মীরসরাইতে আবুল কাশেম বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মীরসরাইতে আবুল কাশেম বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সানোয়ারুল ইসলাম রনি :: মীরসরাই উপজেলার বড়তাকিয়াস্থ আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার ( ১৮ জুলাই) বিকাল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ে এবার শতভাগ পাশ করায় অভিবাবক শিক্ষার্থী সবাইকে অভিনন্দন জানিয়ে মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাদল এর সভাপতিত্বে ও মাষ্টার জাহাঙ্গির আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথী হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাতার সন্তান ও দাতা সদস্য জনাব নজিবুর রহমান, শিক্ষানুরাগী সদস্য জিয়াউর রহমান, প্রধান শিক্ষক আলহাজ্ব গিয়াস উদ্দিন, নাট্যকার ও লেখক মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, মাষ্টার মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আলী আহম্ম...

মীরসরাই চেয়ারম্যান সমিতির কমিটি গঠিত : সভাপতি হুমায়ুন সম্পাদক কবির নিজামী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ চেয়ারম্যান সমিতি মীরসরাই উপজেলা শাখা গঠিত হয়েছে। সভাপতি পদে ৭নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন ও সাধারণ সম্পাদক পদে ১৩নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৮জুলাই) মীরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে চট্টগ্রাম জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে মীরসরাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুনকে সভাপতি ও কবির নিজামীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী, সহ-সভাপতি ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম, প্রচার সম্পাদক ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ...