Monday, November 2Welcome khabarica24 Online

বিশেষখবর

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ সম্পর্কিত কিছু সতর্কবার্তা

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ সম্পর্কিত কিছু সতর্কবার্তা

বিশেষখবর, সুস্বাস্থ্য
প্রধানত ব্লাড গ্রুপকে দুইভাগে ভাগ করা হয়। একটা হল ABO system (A, B, AB & O), অপরটি হল Rh factor {Rh positive(+ve) & Rh negative(-ve)}. অর্থ্যাৎ Rh factor ঠিক করবে ব্লাডগ্রুপ পজেটিভ হবে নাকি নেগেটিভ হবে। তাহলে ব্লাড গ্রুপগুলো হল: A+ve, A-ve, B+ve, B-ve, AB+ve, AB-ve O+ve, O-ve. যখন কোনো Rh নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে Rh পজেটিভ গ্রুপের রক্ত দেয়া হয় তখন প্রথমবার সাধারণত কিছু হবে না। কিন্তু এর বিরুদ্ধে রোগীর শরীরে এন্টিবডি তৈরি হবে যার ফলে যদি কখনো রোগী আবার পজেটিভ গ্রুপের রক্ত নেয় তাহলে তার ব্লাড সেলগুলো ভেঙ্গে যাবে। এতে নানারকম সমস্যা হবে। যেমন: জ্বর, কিডনি ফেইলিউর, আকস্মিক মৃত্যু ইত্যাদি। এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ABO incompatibility. স্বামীর রক্তের গ্রুপ যদি পজেটিভ হয় তাহলে স্ত্রীর রক্তের গ্রুপও পজেটিভ হতে হবে। আর যদি স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হয় তাহলে স্ত্রীর রক্ত...
স্ত্রীকে উত্যক্ত করায় দর্শক পেটালেন সাকিব

স্ত্রীকে উত্যক্ত করায় দর্শক পেটালেন সাকিব

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বৃষ্টিতে যখন খেলা বন্ধ ছিল ঠিক তখনই ঘটে ঘটনাটি। খেলা দেখতে এসেছিলেন বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। একদল বখাটে তরুণ দর্শক শিশিরকে দেখে উত্তক্ত করতে শুর করে। আর স্ত্রীর এমন অপমানে মাঠে বসে থাকেননি সাকিব। তিনি সেই ৭/৮ জন তরুণকে পিটিয়েছেন। দিয়েছেন কিল, লাথি, চড় ঘুষিও। মূল ভি আইপি গ্যালারিতে বসে থাকা অবস্থায় শিশিরের সঙ্গে অশোভন আচরণ করছিল সেই তরুণরা। বৃষ্টির ফাঁকে সাকিব সেখানে শিশিরের খোজ নিতে গেলে সেখানে শিশির সাকিবের কাছে নালিশ করেন। পরে তাদের বিসিবি’র অফিস কক্ষে ডেকে নিয়ে ধোলাই দেয়া হয় বলে জানা গেছে।...
পদ্মা সেতুতে নতুন করে অর্থায়ন করবে না এডিবি

পদ্মা সেতুতে নতুন করে অর্থায়ন করবে না এডিবি

জাতীয়, বিশেষখবর
আগে অর্থমন্ত্রীর চিঠির জবাবে সরাসরি না করেছিল এডিবি। এবার অর্থমন্ত্রীর অনুরোধ প্রত্যাখান করে পদ্মা সেতু বিষয়ে কোন কাজে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেদের অবস্থান পরিস্কার করে জানিয়ে দিলেন সংস্থার প্রেসিডেন্ট স্বয়ং।রোববার এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও নতুন করে পদ্মা সেতুতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থায়ন করবে না বলে জানিয়েছেন।সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। বৈঠক সূত্র জানায়, অর্থমন্ত্রী এডিবির প্রেসিডেন্টকে পদ্মা সেতুতে নতুন করে অর্থায়ন করার অনুরোধ জানান। পাশাপাশি সেতুর কারিগরি দিক পর্যালোচনার ক্ষেত্রে বিশেষ করে পদ্মা সেতুর দরপত্র মূল্যায়ন করার অনুরোধ করেন আবুল মাল আব্দুল মুহিত।এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও বলেন, পদ্মা সেতুর বিষয়ে এডিবির অবস্থান পরিস্কার। আমরা এই প্রকল্পে কোন অর্থ সহায়তা করছি না।এজন্য কার...

প্রকাশিত সংবাদের প্রতিবাদঃ

বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ
  একটি অনলাইনে আমার বিরুদ্ধে এই মর্মে মিথ্যা বানোয়াট সংবাদ ছাপানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে, গত ১৪জুন মিরসরাই উপজেলার মস্তাননগর এলাকায় চট্টগ্রাম থেকে আমার নিকটাত্মীয় আলেয়া বেগম এবং জামাতা রহমান মহাসড়কের এসে নামলে স্থানীয় দৃস্কৃতিকারী শহীদ, মনজু ও মাসুদ তাদের উপর হামলা করে আহত করে। উল্টো এলাকার স্বনাম ধন্য আমরা দুই ভাই দোস্ত মোহাম্মদ ও শেখ মোহাম্মদ এর নামে মিথ্যা অপপ্রচার করে। যা শুধুমাত্র সামাজিক মর্যাদা ুন্ন করার চেষ্টা মাত্র। আমরা এই মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। -দোস্ত মোহাম্মদ ও শেখ মোহাম্মদ।...
ব্রাজিল! আমিও আছি

ব্রাজিল! আমিও আছি

বিশেষখবর
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি সব সময় জয়ী দলের পক্ষে। ব্রাজিলের প্রথম ম্যাচের দুটি গোল তিনি দেখেছেন। খেলার বাকি খবর নিয়েছেন সকালে। শনিবার গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে প্রশ্ন ছোড়া হয় বিশ্বকাপ নিয়েও। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নিজেকে জয়ী দলের সমর্থক দাবি করে উপস্থিত সাংবাদিকদের কাছে জানতে চান আপনারা কোন দলের সমর্থক? সেখানে থাকা উপস্থিত সাংবাদিক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা অনেকে ব্রাজিল, ব্রাজিল বলে উচ্চারণ করলে প্রধানমন্ত্রী বলেন, আমিও আছি...।...
লন্ডন ফিরেছেন তারেক

লন্ডন ফিরেছেন তারেক

বিশেষখবর
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১২ দিনের সফর শেষে শুক্রবার লন্ডন ফিরেছেন। সফরকালে তিনি কুয়ালালামপুরের জালান কিয়া পেঙ-এ বিখ্যাত প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চেকআপ করান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ১২ই জুন পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের তুন রাজ্জাক হল-বি’তে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন। সেখানে র‌্যাব বিলুপ্তির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। শুক্রবার সকাল ১০টায় তারেক রহমান তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে কুয়ালালামপুর ত্যাগ করেন। এসময় এয়ারপোর্টে তাকে বিদায় জানান তার ব্যক্তিগত মুখ্য কর্মকর্তা মিয়া নূর উদ্দীন অপু এবং স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। উল্লেখ্য, গত ২রা জুন মালয়েশিয়ায় আসেন তারেক রহমান।...
বিহারী ক্যাম্পে হামলায় এরশাদের নিন্দা

বিহারী ক্যাম্পে হামলায় এরশাদের নিন্দা

বিশেষখবর
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মিরপুরের কালশী বিহারী ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগে ১১ জন নিহত ও ৫ জন আহত হবার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি হামলাকারী ও অগ্নি সংযোগকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতিতে হুসেইন মুহম্মদ এরশাদ অগ্নিসংযোগের ঘটনায় নিহত ১১ জন ও আহতদের পরিবার পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।...
শাহ আমানতে ফ্যানের ভেতর ২ কেজি স্বর্ণ, আটক ১

শাহ আমানতে ফ্যানের ভেতর ২ কেজি স্বর্ণ, আটক ১

বিশেষখবর
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে টেবিল ফ্যানের ভেতর থেকে প্রায় দুই কেজি ওজনের ১৬টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় মনজুর হোসাইন (২৪) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শারজা থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯ ৫২১ ফ্লাইটের যাত্রী মনজুরের টেবিল ফ্যানের বক্স স্ক্যান করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বতর্মান বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার অথেলো চৌধুরী।তিনি বলেন, ফ্যানের ভেতর স্বর্ণ রয়েছে বলে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে স্ক্যান করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মনজুর হোসাইনকে আটক করা হয়েছে বলে জানান অথেলো চৌধুরী।...