রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি ::
শনিবার ( ১৭ অক্টোবর) বিকেলে প্রবীণগনের বই পড়া, শরতের কবিতা ও বাউল গানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসবের সমাপনি করা হয়। মীরসরাই পৌরসভার পূর্ব গোভানিয়াস্থ রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার প্রাঙ্গনে উক্ত বই পড়া উৎসব সম্পন্ন হয়েছে।
রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবনানন্দের প্রকৃতির নানান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শরতের বন্ধনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান আঙ্গিনা। অনেকের স্বরচিত পরিবেশনা ও ছিল উল্লেখযোগ্য। যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে তিন দিন ব্যাপী উক্ত বই পড়া উৎসবের সমাপনি দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাইয়ের সহকারি কমিশনার ভূমি ও মীরসরাই পৌরসভার প্রশাসক তানভীরুল কাদের। এসময় তিনি তাঁর বক্তব্যে বই পাঠের উদ্বুদ্ধকরণের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সৃজনশীল সকল কাজের সাথে একাত্বতা পোষন করেন। তিনি পাঠাগারের আসেপাশের এলাকার সার্বিক উ...







