Monday, November 2Welcome khabarica24 Online

বিশেষখবর

সরকার স্বীকার করে নিয়েছে তারা অবৈধ: ফখরুল

সরকার স্বীকার করে নিয়েছে তারা অবৈধ: ফখরুল

বিশেষখবর
বর্তমান সরকার যে অবৈধ তা তারা স্বীকার করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ‘সারাদেশে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সঙ্কটের আবর্তে বাংলাদেশ’ শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় তিনি বলেন, সরকার স্বীকার করে নিয়েছে তারা অবৈধ। সংলাপ আলোচনা চাইলে আগে সরকারকে বৈধতা দিতে হবে, তারপর আলোচনা, আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্য তা প্রমান করে। মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় আলোচনা-সংলাপ চাই। জবরদখলকারী সরকার বলছে, এখন আলোচনা হবে না। তারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। তারা যদি নির্বাচন না দেয় তাহলে জনগণ মাঠে নামবে। আন্দোলনের মাধ্যমে সরকার পতন করে সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করা হবে।বিএনপির এই মুখপাত্র বলেন, গুম, খুন এখন নিত্য দিনের ব্যাপার হয়ে গেছে। আইনশৃঙ্খলাবাহিনী দিয়ে সরকার গুম, খুন করাচ্ছে। আর এর সুযোগ নিচ...
তারেক সাঈদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

তারেক সাঈদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বিশেষখবর
অবশেষে সাত খুন মামলায় গ্রেফতার চাকরিচ্যুত র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার সকাল আটটায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে নেয়া হয়। জেলা আইনজীবি সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, সাত খুনের মামলায় ৩২ দিনের রিমান্ড শেষে তারেক সাইদ আদালতে উপস্থিত হয়ে স্বীকারোক্তিমূলক দেন। বিচারকের খাস কামরায় ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দিতে তারেক সাঈদ সাত খুনের মামলায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। সাড়ে চার ঘন্টা জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।নারায়ণগঞ্জের সাত খুনের মামলার তারেক সাঈদ মোহাম্মাদকে গত ১৪ জুন ষষ্ঠ দফায় চার দিনের রিমান্ডে নেন আদালত। দুজন র‌্যাব কর্মকর্তা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলেও তারেক সাঈদ স্বীকার না করায় তাকে পাঁচ দফায় রিমান্ডে নেয়া হয়...
আট বছর নিষিদ্ধ আশরাফুল

আট বছর নিষিদ্ধ আশরাফুল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ে রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। রায়ে স্পট ফিক্সিয়ে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুলকে আট বছর ও ঢাকা গ্ল্যাডিয়টরসের কর্ণধার শিহাব চৌধুরীকে দশ বছর নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নিউজিল্যান্ডের লু ভিনসেন্টকে ৩ বছর ও শ্রীলঙ্কার কৌশল লুকুয়ারাচ্চি ১৮ মাস নিষিদ্ধ করেছে ট্রাইব্যুনাল। এ বছরের ১৯ জানুয়ারি থেকে বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্তদের দ্বিতীয় দফায় শুনানি শুরু হয়। বিচারপতি খাদেমুল ইসলামের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ বিচারিক কার্যক্রমে অংশ নেয়। ওই সময়ে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আইন বিভাগের প্রধান ইয়ান হিগিন্স, প্রধান আইন কর্মকর্তা শেলি ক্লার্কসহ আইসিসির অন্য কর্মকর্তারা। গত ২৬ ফের্রুয়ারি ট্রাইব্যুনাল সংক্ষিপ্ত রায় প্রকাশ করে। গত ৮ জুন চূড়ান্ত রায় দিয়েছিলো ট্রাই...
ফেসবুকে ভিডিও মেসেজ!

ফেসবুকে ভিডিও মেসেজ!

বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর
ফেসবুকের মেসেঞ্জার অ্যাপের ব্যবহারকারীরা এখন ১৫ সেকেন্ডের ভিডিও রেকর্ড করে তা মেসেজ হিসেবে পাঠাতে পারবেন। আইওএস ও অ্যান্ড্রয়েড দুটি মেসেঞ্জারেরই আপডেটেড সংস্করণে নতুন এ সেবাটি যোগ করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাসএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিও মেসেজের পাশাপাশি মেসেঞ্জার ৬ দশমিক ০ অ্যাপে ‘বিগ লাইকস’ নামের নতুন একটি ফিচারও যুক্ত করেছে ফেসবুক। এ ফিচারটির ফলে ব্যবহারকারীরা কোনো কিছু পছন্দ হলে সেটিতে প্রেস করে আরও বড় আকারের ‘থাম্বস আপ’ চিহ্ন পাঠাতে পারবেন। অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগল প্লে থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে ফেসবুক মেসেঞ্জারের নতুন এ সংস্করণটি।...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

জাতীয়, বিশেষখবর
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১২টার মধ্যে ছাত্রদের এবং বিকাল ৫টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস ও পরীক্ষা চলবে। বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।জানা গেছে, ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সোমবার রাত আটটার দিকে ক্যাম্পাসে ছাত্রদের দুই পক্ষে সংঘর্ষে একজন আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনার পর উপাচার্যের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টার দিকে বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বলেন, সোমবার রাত ৮টার দিকে ক্যাম্পাসে ছাত্রদের দুই পক্ষে সংঘর্ষে একজন আহত পর উপাচার্যের সভাপতিত্বে সকাল ১০টার দিকে বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে ...
সরকারকে বৈধতা দিলে তবেই সংলাপ : নাসিম

সরকারকে বৈধতা দিলে তবেই সংলাপ : নাসিম

বিশেষখবর
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাভাবিক অবস্থায় আগামী জাতীয় নির্বাচনের আগে সংলাপের কোনো সুযোগ নেই। তবে সংবিধান অনুযায়ী সরকারকে বৈধতা দিলেই সংলাপ হতে পারে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের আহ্বান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহাসমাবেশে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য নাসিম বলেন, যদি সরকারের সাথে আলোচনা চান। তাহলে আগে জনগণের সামনে প্রকাশ্যে বলুন সংবিধান অনুযায়ী সরকার বৈধ। আপনি বলেছেন, আপনি জনগণের নেত্রী, সরকারের সঙ্গে আলোচনা চান। তবে জনগণের নেত্রী হলে তো জনগণের ভাষা বুঝতে হবে। কিন্তু গত নির্বাচনের আগে আপনি সেটা বোঝেননি, নির্বাচনের ট্রেন মিস করেছেন। এখন আফসোস করে লাভ কী বলেন?’ নাসিম আরও বলেন, আপনি যদি সংলা...
নূর হোসেনের নেটওয়ার্কের খোঁজে কলকাতার পুলিশ

নূর হোসেনের নেটওয়ার্কের খোঁজে কলকাতার পুলিশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নূর হোসেনের নেটওয়ার্কের খোঁজে মাঠে নেমেছে কলকাতার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে গ্রেপ্তার ছাড়া আরও দুই ব্যক্তি বাংলাদেশ থেকে নূর হোসেনের সঙ্গে কলকাতায় প্রবেশ করে। তারা সহ নূর হোসেন স্থানীয়ভাবে কাদের সঙ্গে যোগাযোগ করেছে, কাদের আশ্রয়ে ছিল, অর্থের যোগান দেয় কারা- এসব প্রশ্ন সামনে রেখে তদন্তে এগোচ্ছে কলকাতা পুলিশ। নূর হোসেন ও তার সঙ্গীদের জেরা করে যে সব তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতেই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। নূর হোসেন ও তার সঙ্গীদের কাছে পাওয়া ১১টি সিম কার্ডের কল লিস্ট বের করা হয়েছে। এই কল লিস্ট অনুযায়ী তারা গত দু’মাসে কার কার সঙ্গে যোগাযোগ করেছে তা খতিয়ে দেখার জন্য এটিএসের তিন সদস্যের একটি টিম তৈরি করা হয়েছে। গত রোববারই দুই সঙ্গীসহ নূর হোসেনকে বাগুইআটি থানা থেকে সরিয়ে নিয়ে উত্তর বিধাননগর থানার অ্যান্টি টেররিস্ট সেলের লকআপে রাখা হয়েছে। সোমবার বিধাননগর কমিশ...
সরকারে মধ্যে কোনো সমন্বয় নেই : ফখরুল

সরকারে মধ্যে কোনো সমন্বয় নেই : ফখরুল

বিশেষখবর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই বলে অভিযোগ করেছেন। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। নুর হোসেনের গ্রেপ্তারের ঘটনায় সৈয়দ আশরাফের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা আলমগীর বলেন, সৈয়দ আশরাফের কথায় প্রমাণ হয়- সরকারের মাঝে কোনো সমন্বয় নেই। তাদের একটাই লক্ষ্য কিভাবে চুরি করা যায়, লুটপাট করা যায়। এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম-খুন ও অপহরণ করা যায়। তাদের এসব কাজের একটাই উদ্দেশ্য ক্ষমতাকে এককভাবে কুক্ষিগত করা। ফখরুল আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে গিয়ে বলেছেন, ৫ জানুয়ারি খালেদা জিয়া নাকি সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ছিলেন। এ মন্তব্যকে মিথ্যা আখ্যা দিয়ে এ ধরনে অবিবেচনা প্রসূত প্রচারণা না চালাতে মন্ত্রীর প্রতি অনুরোধ জানান মির্জা ফখরুল। তিনি কালশীর ঘটনায় বিচার বিভাগীয় ত...