Monday, November 2Welcome khabarica24 Online

বিশেষখবর

নায়করাজের সংগ্রামী জীবনের গল্প শুনলেন ভাবনা

নায়করাজের সংগ্রামী জীবনের গল্প শুনলেন ভাবনা

বিনোদন, বিশেষখবর
দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের সংগ্রামী জীবনের গল্প শুনলেন এই সময়ের তন্বী নাট্যাভিনেত্রী ভাবনা। গত রোববার সকালে নায়করাজের ‘লক্ষ্মীকুঞ্জ’তে মুখোমুখি হয়ে তার সংগ্রামী জীবনের গল্প শুনেছেন ভাবনা। হঠাৎ নায়করাজের সংগ্রামী জীবনের গল্প শুনতে ইচ্ছে হলো কেন? জবাবে ভাবনা বলেন, আসছে ঈদে বাংলাভিশনে আমার একক নৃত্যানুষ্ঠান প্রচার হবে। এতে একটি বিশেষ নৃত্য আমি নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে উৎসর্গ করেছি। অনুষ্ঠানটি শেষে বাসায় ফিরে মনে হলো, যে প্রিয় নায়ককে আমি উৎসর্গ করেছি, তার সঙ্গে আমার কখনও দেখা হয়নি, সেভাবে কথাও হয়নি। তাই নিজে থেকেই আমি এমন জীবন্ত কিংবদন্তির সঙ্গে পরিচিত হতে চেয়েছি। সবার প্রিয় নায়কের সংগ্রামী জীবনের গল্প আমি নিজে সরাসরি শুনতে চেয়েছি। তাই অনেক বৃষ্টি উপেক্ষা করেও আমি তার প্রিয় লক্ষ্মীকুঞ্জে হাজির হয়েছি। নিজের সংগ্রামী জীবনের গল্প বলার সময় নায়করাজ রাজ্জাক এ আশীর্ব...
জিএসপি ফিরে পেতে কোনো সমস্যা নেই

জিএসপি ফিরে পেতে কোনো সমস্যা নেই

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধা ফিরে পেতে যে শর্ত দিয়েছিলো তার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। জিএসপি ফিরে পেতে আর কোনো সমস্যা হবে না।' আজ রবিবার দুপুরে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এতথ্য জানান। তোফায়েল আহমেদ বলেন, 'বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিক নির্যাতন হয় বলে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রে চিঠি পাঠিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং শ্রমিক নেতা রায় রমেশ।'মন্ত্রী বলেন, 'যারা দেশের স্বার্থের বিরুদ্ধে চিঠি দিয়েছে নিশ্চই এ বিষয়ে চিন্তা ভাবনা করা হবে।'...
দুর্যোগের মুখোমুখি চট্টগ্রাম, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

দুর্যোগের মুখোমুখি চট্টগ্রাম, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

বিশেষখবর, স্লাইড
টানা তিনদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় ভয়াবহ দুর্যোগের মুখোমুখি চট্টগ্রামবাসী। গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে চট্টগ্রামে রোববার তৃতীয় দিনের মতো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জলাবদ্ধতায় নগরীর কয়েক লাখ পানিবন্দি মানুষের সামনে নতুন দুর্ভোগ হিসেবে দেখা দিয়েছে খাদ্যসঙ্কট। নগরের ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, কাপাসগোলা, বাকলিয়ায় হাঁটু পরিমাণ পানি জমার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।পানিতে ডুবে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় শহরের অধিকাংশ হাটবাজার বন্ধ রয়েছে। যেসব বাজার চালু আছে, সেখানে নিত্যপণ্যের সঙ্কট দেখা দিয়েছে। চট্টগ্রাম নগরীর অধিকাংশ স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। নগরীর বেশিরভাগ পোশাক কারখানাতেও কাজ হচ্ছে না। চট্টগ্রাম বন্দরের জেটিতে পণ্য ওঠা...
সংসদের বাইরে থাকা দলগুলোর সঙ্গে সংলাপের তাগিদ মুনের

সংসদের বাইরে থাকা দলগুলোর সঙ্গে সংলাপের তাগিদ মুনের

জাতীয়, বিশেষখবর
এবার আরও স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকে তিনি তাগিদ দিয়েছেন সঙ্কট সমাধানে সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার। গতকাল জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সব দলের অংশগ্রহণে নির্বাচন (৫ই জানুয়ারি) আয়োজনে রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় বান কি-মুন আবারও দুঃখ প্রকাশ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে ১৯শে জুন ওই বৈঠকটি হয়। ওই তারিখেই মহাসচিবের অফিসিয়াল ওয়েবসাইটে ‘রিডআউট অব দ্য সেক্রেটারি জেনারেল্‌স মিটিং উইথ হিজ এক্সেলেন্সি মি. আবদুল হামিদ, প্রেসিডেন্ট অব বাংলাদেশ’ শিরোনামে বিবৃতিটি প্রকাশ করা হয়। তিন প্যারার ওই বিবৃতির প্রথমাংশে বলা হয়, হামিদ-মুন বৈঠকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, মৃত্যুহার কমানো ও দারিদ্র হ্রাসে বাংলাদেশ...
৫ জানুয়ারির পর ১৬ কোটি মানুষ ক্ষমতাহীন হয়ে গেছে

৫ জানুয়ারির পর ১৬ কোটি মানুষ ক্ষমতাহীন হয়ে গেছে

জাতীয়, বিশেষখবর
সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৫ জানুয়ারির পর ১৬ কোটি মানুষ ক্ষমতাহীন হয়ে গেছে। নারায়ণগঞ্জবাসীর ঐক্যবদ্ধ আন্দোলনে মানুষের ঘুম ভাঙ্গিয়েছে। শুধু নারায়ণগঞ্জ নয় দেশবাসীর ক্ষমতা ফিরে পাবার লড়াই চলছে। নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন এই লড়াই বেগবান করবে। এ লড়াইয়ে বিজয় নিশ্চিত করতে হবে আমাদের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার রুমে 'নির্বাচনঃ ডেডলাইন নারায়ণগঞ্জ' শীর্ষক গোলটেবিল বৈঠকে ড. কামাল হোসেন এ কথা বলেন। নাগরিক ঐক্য আয়োজিত এ গোলটেবিলে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। আলোচনা করেন সিপিবি নেতা হায়দার আকবর খান রনো, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভুইয়া, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক দিলারা চৌধুরী, আইনের অধ্যাপক আসিফ নজরুল, কলামিষ্ট আবু সায়িদ খান, মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ...
ম্যাডোনার নতুন প্রেম!

ম্যাডোনার নতুন প্রেম!

বিনোদন, বিশেষখবর
নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন ম্যাডোনা। ডাচ কোরিওগ্রাফার টিম স্টিফেনসের সঙ্গে তাকে প্রায়ই দেখা যাচ্ছে। সম্প্রতি সুইজারল্যান্ডের ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্টিনোর এস্টেটে অতিথি হয়েছিলেন ম্যডোনা। তখনই টিমের সঙ্গে আলাপ পরিচয় হয় তার। তারপর থেকে এই যুগল এক সঙ্গে সময় কাটিয়েছেন। এরপর কয়েকদিন আগে তারা দেখতে গিয়েছিলেন ব্রডওয়ে মিউজিক্যাল 'ইফ ইয়া হিয়ার মি'। তবে তারা বলেছেন প্রেম টেম কিছু নয়। নেহাতই সময় কাটাচ্ছেন।...
রোববার জয়পুরহাটে খালেদার জনসভা

রোববার জয়পুরহাটে খালেদার জনসভা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী রোববার জয়পুরহাটে এক জনসভায় বক্তব্য রাখবেন।ওই জনসভার উদ্দেশে শনিবার বিকেলে রাজধানীর গুলশান বাসভবন থেকে গাড়িবহর নিয়ে উত্তরাঞ্চলের পথে যাত্রা করবেন তিনি। রাতে তিনি বগুড়া সার্কিট হাউজে অবস্থান করবেন। রোববার ১২ টার দিকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা করবেন বিএনপি নেত্রী। জয়পুরহাট শহরের আর বি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন খালেদা জিয়া। সেখানে গত ৫ জানুয়ারির নির্বাচন প্রতিরোধ আন্দোলনে নিহতদের স্বজন ও আহতদের সমবেদনা জানাবেন তিনি। জয়পুরহাটে খালেদা জিয়ার জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। শুক্রবার জয়পুরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু একথা জানিয়েছেন।মিনু জানান, এ জনসভায় রমজানের পর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন খালেদা জিয়া। জনসভার স্থান পরিদর্শন ও প্রস্তুতি এগিয়ে রাখতে নেতাদের...
মানব পাচার রোধে বাংলাদেশের ব্যবস্থা যথেষ্ট নয়

মানব পাচার রোধে বাংলাদেশের ব্যবস্থা যথেষ্ট নয়

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
মানব পাচার রোধে বাংলাদেশের গৃহীত ব্যবস্থা যথেষ্ট নয় বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের ট্রাফিকিং ইনপারসন ২০১৪ সংক্রান্ত প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, মানব পাচার নির্মূলে বাংলাদেশ নূ্যনতম মানদণ্ড পুরোপুরি মেনে চলেনি। যদিও এক্ষেত্রে বাংলাদেশের কিছু তাৎপর্যপূর্ণ কাজ দেখা গেছে। গতকাল প্রকাশ করা ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ ২০১২ সালের প্রিভেনশন অ্যান্ড স্পরেশন অব হিউম্যান ট্রাফিকিং অ্যাক্টের (পিএসএইচটিএ) আওতায় অনেক ঘটনার তদন্ত ও বিচার করেছে। তবে আগের মতোই খুব কম সংখ্যক পাচারকারীকে দোষী সাব্যস্ত করে দণ্ড দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মানব পাচার রোধে বাংলাদেশের ম্যাকানিজমের অভাব রয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ বিষয়ে পুলিশ এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়নি, যাতে তারা পাচারকারীদের শনাক্ত করে পাচারের শিকার ব্যক্তিদের সহায়তা করতে পারে। ইউএনবি।মার্কিন...