সিলেটে ছাত্রদল নেতা খুন
সিলেটে ছাত্রদল নেতা জিল্লুর হক জিলুকে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সন্ধ্যায় মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকা-ের পর উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট। রাতে ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা ওসমানী মেডিকেল কলেজ এলাকায় বিক্ষোভ করে। অপরদিকে ছাত্রদলের অপর একটি গ্রুপ নগরীর সুবিদবাজার এলাকায় ভাঙচুর চালায়। এদিকে হত্যা ঘটনায় ছাত্রদলের মীরবক্সটুলা গ্রুপকে দায়ী করেছে জিলুরের সহকর্মীরা। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে। তিনি গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। সিলেট নগরীতে বসবাসকারী জিলুর প্রথমে মীরবক্সটুলা গ্রুপের নেতা ছিলেন। পরে গ্রুপ বদল করে মীরাবাজার গ্রুপের সঙ্গে যুক্ত হন। ইলিয়াস মুক্তি আন্দোলনেরও নেতা ছিলেন তিনি। বিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় বেশ কয়েকটি রাজনৈতিক মামলার আসামিও ছিলেন। প্রায় দুই মাস কারাবরণের পর গত মাসে জিলু জেল থেকে বের হন। খুনের ঘটনার প্রত্যক্ষদর্...







