Monday, November 2Welcome khabarica24 Online

বিশেষখবর

পেঁয়াজের রফতানি মূল্য ৫০০ ডলার নির্ধারণ করলো ভারত

পেঁয়াজের রফতানি মূল্য ৫০০ ডলার নির্ধারণ করলো ভারত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ভারতের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার অজুহাতে রফতানি মূল্য ৬৭ শতাংশ বাড়িয়েছে ভারত। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৫০০ ডলার নির্ধারণ করা হয়েছে।জিনিউজ জানায়, বুধবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে পেঁয়াজের রফতানি মূল্য বাড়ানোর কথা জানায়। এর আগে গত ১৭ জুন টন প্রতি পেঁয়াজের রফতানি মূল্য দেড়শ ডলার থেকে ৩০০ ডলার নির্ধারণ করা হয়েছিল। প্রতি বছর প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন টন পেঁয়াজ রফতানি করে ভারত।ভারত পেঁয়াজের রফতানি মূল্য বাড়নোর কারণে বাংলাদেশেও পণ্যটির দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এমনিতেই রমজানকে পুঁজি করে পেঁয়াজের দাম কেজিতে ১০টাকা বেড়েছে। ভারত থেকে নতুন পেয়াঁজ আমদানি না হলেও সপ্তাহের ব্যবধানে ২২ টাকার পেয়াজ ৩২ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় নতুন আমদানি মূল্য নির্ধারন করায় পেয়াজের দাম আরেক দফা বাড়বে। কারণ বাংলাদেশে পেয়াজের উৎপাদন সাম্প...
ফখরুলের জামিনের মেয়াদ বৃদ্ধি

ফখরুলের জামিনের মেয়াদ বৃদ্ধি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ একবছর বাড়িয়েছেন হাইকোর্ট। জামিনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে এক আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার এ আদেশ দেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ২০১২ সালের ৬ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলেনে মির্জা ফখরুল বলেছিলেন, অবরোধে কেউ বাড়ি থেকে গাড়ি বের করবেন না। তার এই বক্তব্যকে হুমকিস্বরুপ উল্লেখ করে ৯ ডিসেম্বর মতিঝিলসহ দেশের বিভিন্ন থানায় মোট ৩৯টি মামলা দায়ের করা হয়। পরের বছর ৬ আগস্ট মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার করা হয় মির্জা ফখরুলকে। পরবর্তীতে ওই মামলায় তিনি প্রথমে ৬ মাসের জামিন নেন ও পরে এক বছরের জন্য জামিনের মেয়াদ বৃদ্ধি করেন। আজ মঙ্গলবার মির্জ ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাড. সগীর হোসেন লিয়ন। মির্...
ঈদ পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ

ঈদ পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ

জাতীয়, বিশেষখবর
ঈদুল ফিতর পর্যন্ত ঢাকায় রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে খোঁড়াখুঁড়ির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে আজ মঙ্গলবার যানজট নিরসনে করণীয় নির্ধারণে আয়োজিত এক সভা শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, রাস্তা খোঁড়াখুঁড়ি ও কাটার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদ পর্যন্ত রাস্তা কাটা ও খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা হবে। এ বিষয়ে ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় যানজট নিরসনে ১২টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। যোগাযোগমন্ত্রী বলেন, আগামী ১১ জুলাই ঈদ প্রস্তুতি নিয়ে বড় পরিসরে একটি সভা হবে। সেই সভায় সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ জুলাই পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।...
ছয় জেলায় বজ্রপাতে ১১ জনের প্রাণহানি

ছয় জেলায় বজ্রপাতে ১১ জনের প্রাণহানি

বিশেষখবর
ঠাকুরগাঁও, বগুড়ায়, নড়াইল, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ এবং দিনাজপুরে বজ্রপাতে ১১ জন নিহত হয়েছেন। ঠাকুরগাঁও : বজ্রপাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দবির আলী ( ৪৫), জুয়েল (২৫), হরিপুর উপজেলায় ফজলুর রহমান (৩৮) ও আনোয়ারা (৫০) নামে ৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৫টা পর্যন্ত বৃষ্টিপাতে পৃথকভাবে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। মুষলধারে বৃষ্টিপাত চলাকালে সকাল সাড়ে ১১টায় পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের দবির আলী পুকুরে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ১১টার দিকে ভামডা গ্রামে জমিতে চাষাবাদ করার সময় বজ্রপাতে জুয়েল মারা যান। বিকাল ৫টার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ফজলুর রহমান মাঠে গরু বাঁধতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সকাল পৌনে ৯টায় ওই উপজেলার ফলোড়া গ্রামে বজ্রপাত হলে বিকট শব্দে হার্টঅ্যাটাকে আনোয়ারা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই সময় ঘরের ভিত...
‘গরিবের’ খেজুরের দাম বেড়েছে

‘গরিবের’ খেজুরের দাম বেড়েছে

বিশেষখবর, স্লাইড
রমজানে বাড়ে খেজুরের চাহিদা। খেজুর রোজাদারদের ইফতারের অন্যতম অনুষঙ্গ। চাহিদা থাকায় ব্যবসায়ীরা রমজানকে কেন্দ্র করে আমদানি করেন খেজুর। এবারও বিপুল পরিমাণ খেজুর আমদানি করা হয়েছে। খেজুর আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রমজানের চেয়ে এবার ভাল মানের খেজুরের দাম কমেছে। তবে দাম বেড়েছে সাধারণ মানের খেজুরের। দাম কমার কারণ হিসেবে তারা জানিয়েছেন, এবার রমজান শুরু হচ্ছে ফলের মওসুমে। বাজারে প্রচুর পরিমাণে আম, জাম, কাঁঠালসহ নানা ধরনের ফল রয়েছে। এছাড়া চাহিদা অনুসারে খেজুর আমদানি করা যাচ্ছে। এসব কারণেই অধিকাংশ খেজুরের দাম বাড়েনি। আরব আমিরাত, দুবাই, ইরান, ইরাক, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে খেজুর আমদানি করা হয়। আমদানিকৃত খেজুরের মধ্যে রয়েছে, মদিনা মনোয়ারা, রাবেয়া, কুরমা, ক্রাপ্ট, ডেইট ক্রাউন, ফরিদা, তিউনিসিয়া, দাবাচ, মরিয়ম, নাগাল, বড়ই, রেজিস ও বস্তা খেজুর। বস্তা খেজুরকে অনেকে বাঙলা খেজুরও বলে থাকেন। তু...
বিএনপির জোটে সাম্যবাদী দল

বিএনপির জোটে সাম্যবাদী দল

বিশেষখবর
বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটে যোগ দিলো বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) একাংশ। আজ রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার রাজনৈতিক কার্যালয়ে এই যোগ‍দান অনুষ্ঠান হয়। রাত সোয়া ৯টায় সাম্যবাদী দলের নেতারা খালেদা জিয়ার কার্যালয়ে যান। এদের মধ্যে ছিলেন সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, কেন্দ্রীয় নেতা কমরেড আরিফুল হক সুমন, কমরেড হানিফুল কবির, কমরেড মেজবাহ উদ্দিন মন্টু ও কমরেড কাজী মোস্তফা কামাল। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ১৯ দলের নেতাদের মধ্যে ছিলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, এনপিপি এর চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, খেলাফত মজলিসের চেয়ারম্যান মওলানা মোহাম্মদ ইছাহাক, এনডিপি এর চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্ত্তজা, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি, বাংলাদেশ...
এভাবে ফরমালিন খেলে আমাদের মৃতদেহও পচবে না

এভাবে ফরমালিন খেলে আমাদের মৃতদেহও পচবে না

বিশেষখবর
সংঘাতের রাজনীতি পরিহার করে সমঝোতার পথে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, আসুন, আমরা প্রতিহিংসার রাজনীতি পরিহার করি। দেশে একটি সুন্দর বাজনৈতিক পরিবেশ সৃষ্টি করি। অতীতে কোন বিরোধী দলই সরকারকে সহযোগিতা করেনি। আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। গতকাল শনিবার সকালে সংসদে প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনা চলাকালে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আলোচনায় অংশ নেন। প্রায় এক ঘণ্টার বক্তব্যে রওশন এরশাদ বলেন, সবখানেই ভেজাল। খাদ্যে-ওষুধে এমনকি ধনে পাতায়ও ফরমালিন। আমর...
ঘর থেকে বাবা ও তিন শিশু ছেলের লাশ উদ্ধার

ঘর থেকে বাবা ও তিন শিশু ছেলের লাশ উদ্ধার

বিশেষখবর
সাভারের জয়নগরী এলাকায় নিজের ঘর থেকে এক ব্যক্তি ও তার তিন ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- আবু সাঈদ (৪০) এবং তার তিন ছেলে রবিউল ইসলাম (৮), মুস্তফা (৬) ও রাহাত (৪)। সাঈদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরিপুর থানার পাঁচকোড়া গ্রামে।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের লাশ উদ্ধার হয় বলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম জানান।নিহতদের মুখ থেকে ফেনার মতো বেরিয়েছে জানিয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বলেন, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।সাঈদের স্ত্রী রেখা আক্তার বলেন, সকালে বাবার সঙ্গে তিন ছেলেকে রেখে গার্মেন্টসে কাজ করতে গিয়েছিলেন তিনি। সন্ধ্যায় ফিরে ঘরের দরোজা ভেতর থেকে বন্ধ দেখেন। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পর দরোজা না খুললে স্থানীয়রা এসে দরোজা ভেঙে সাঈদ ও তার তিন ছেলের লাশ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন।রেখা বলেন, আগের রাতে গ্রাম থেকে সাঈদের ভা...