Monday, November 2Welcome khabarica24 Online

বিশেষখবর

শ্বাসরুদ্ধকর সেমির অপেক্ষা

শ্বাসরুদ্ধকর সেমির অপেক্ষা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
একের পর এক চমক উপহার দিচ্ছে বিশতম বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালেও কি অপেক্ষা করছে চমক! বিস্মিত ফুটবলভক্তরা অপেক্ষায় ছিলেন। তবে যে চমক উপহার দিতে পারতো তা শেষ হয়ে গেছে। চমকে দেওয়ার পালা শেষ করেছে ব্রাজিল বিশ্বকাপ। এবার শ্বাসরুদ্ধকর সেমিফাইনালের অপেক্ষা। যেখানে ফুটবল দুনিয়ার চারটা সুপার পাওয়ার লড়াইয়ে নামবে সোনার হরিণের জন্য। ব্রাজিল-জার্মানি এবং আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। চারটা দলেরই ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। ব্রাজিল ও জার্মানি ফাইনাল খেলেছে সাতবার করে। এরমধ্যে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনাল খেলেছে সবমিলিয়ে চারবার। ডাচরা তিনবার ফাইনাল খেললেও শিরোপার দেখা পায়নি এখনো। বিশ্বকাপের জন্য এরচেয়ে সুখের আর কি হতে পারে যে চারটা যোগ্য দলই শেষ চারে উঠেছে! ফলাফল যাই হোক, চারটা দলের কাছ থেকে চমৎকার ফুটবল প্রদর্শনী আশা করতেই পারেন ভক্ত...
পেঁয়াজের ঝাঁজ বাড়ছেই

পেঁয়াজের ঝাঁজ বাড়ছেই

জাতীয়, বিশেষখবর
বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। দেশের উৎপাদনও ভালো। আমদানি হয়েছে চাহিদারও বেশি। তারপরও বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। কয়দিন ধরে ক্রমাগতই বাড়ছে। ভারত সরকার পেঁয়াজের রফতানি মূল্য বাড়িয়েছে। তার প্রভাব পড়ার কথা আরও কমপক্ষে দু’সপ্তাহ পর। কিন্তু না, ভারতে মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও বেড়ে গেছে পেঁয়াজের দাম। কোনো কারণ নেই, তারপরও কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে পেঁয়াজের। ৩০ টাকার পেঁয়াজ এখন ৪৬ টাকায় কিনতে হচ্ছে ভোক্তাকে। তবে ভারতীয় পেঁয়াজের দাম বাড়ার কারণ থাকলেও দেশী পেঁয়াজের দাম কেন বাড়ছে তার কারণ অজানা। ব্যবসায়ীরা জানান, দেশী পেঁয়াজের দাম বাড়ার কারণ নেই। চাষীরা রমজানে একটু বাড়তি দামের আশায় পেঁয়াজ গুদামজাত করে রেখেছেন। যে কারণে মোকামেই দেশী পেঁয়াজের দাম চড়া। কারওয়ান বাজারে রোববার প্রতিকেজি দেশী পেঁয়াজ ৪৪ এবং ভারতীয় মোটা নাসিক পেঁয়াজ ৪৬ টাকা দরে বিক্রি হয়েছে। পাইকারি আড়ত শ্যামবাজারে প্রতিকেজি দেশী পেঁয়...
লালমনিরহাটে এরশাদের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটে এরশাদের বিরুদ্ধে মামলা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
১০ম জাতীয় সংসদ নির্বাচনে ব্যয়ের রিটার্ন জমা না দেওয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে লালমনিরহাটে মামলা দায়ের করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হাবিবুর রহমান বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর থানায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৪ ধারায় এ মামলা দায়ের করেন। গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নিবার্চনে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসন থেকে নিবার্চন করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এ নিবার্চনে আওয়ামী লীগের প্রার্থী মোতাহার হোসেনের কাছে এরশাদ বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হন। মোতাহার হোসেন পান ১লক্ষ ৭৯ হাজার ৮১৪ ভোট। আর এরশাদ পান ৫ হাজার ৩৮১ভোট। সে নির্বাচনের গেজেটও পাস হয় ৮ জানুয়ারি। গেজেট প্রকাশের ৬ মাসের মধ্যে নির্বাচনী ব্যয়ের রির্টান জমা না দেয়ায় এরশাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। ...
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সংকেত

বিশেষখবর
উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মৌসুমি লঘুচাপের কারণে চট্টগ্রামে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।...
দেশবাসীকে স্পিকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা

দেশবাসীকে স্পিকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা

বিশেষখবর
শেষ হলো দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। দীর্ঘ এক মাস চলার পর ৩ জুলাই বৃহস্পতিবার বেলা ৩টার দিকে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে সকাল ১১টায় দশম সংসদের প্রথম বাজেট অধিবেশনের শেষ কার্য দিবস শুরু হয়। বাজেট অধিবেশন মুলতবি প্রসঙ্গে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার আগে তিনি সকল সংসদ সদস্যসহ দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান। স্পিকার বলেন, সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সরব উপস্থিতিতে বাজেট অধিবেশন ছিলো প্রাণবন্ত ও অধিক কার্যকরী। স্পিকার বলেন, ২৯ জুন নতুন সরকারের প্রথম বাজেট পাস হয়। এ বাজেটের উপর ২৬৫ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যদিও ৪৫ ঘণ্টা আলোচনার কথা ছিলো। তবে অধিকাংশ সংসদ সদস্যের আলোচনা ও পরামর্শে বাজেটকে অধিক অর্থবহ করেছে। এই বাজেট জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। স্পিকার বলেন, ...
ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ের চুক্তি সই

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ের চুক্তি সই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সড়ক ও জনপদ বিভাগ মাত্র ৩ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে 'ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে নির্মাণ প্রকল্পের' চুক্তি স্বাক্ষর করেছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজধানীর তেজগাঁও সড়ক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে তা হলো, এসএমইসি ইন্টারন্যাশনাল প্রইভেট লিমিটেড, অসিলিয়া ইনজয়েন্ট ইন্টারন্যাশনাল উইথ ওরিয়েন্টাল কনসাল লিমিটেড, জাপান অ্যান্ড অ্যাসোসিয়েশন ইউথ কিস্টালিয়া লিমিটেড এবং নিউজিল্যান্ড অ্যান্ড এসপিই কলসালটেন্ট লিমিটেড কোম্পানি। বাংলাদেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী মুজিবুল ইসলাম ও আর আন্তর্জাতিক ওই চার প্রতিষ্ঠানগুলোর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিনিধি দল প্রধান গেবিস স্টাট। এর কাজ শুরু ২০১৯ সালে এবং ২০২৫ সালে কাজ শেষ...
ব্রাজিল তোপের সামনে আজ কলম্বিয়া

ব্রাজিল তোপের সামনে আজ কলম্বিয়া

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
দৃষ্টিসীমা যত দূর, শুধু হলুদ আর হলুদ। কে শত্রু আর কে মিত্র বোঝার উপায় নেই। অলিগলি থেকে রাজপথ, হলুদ জার্সিপরা লাখো হিমুর ভিড়ে গমগম করছে ফোর্তালেজা! দূর থেকে দেখলে মনে হবে যেন সর্ষেক্ষেত। ছবিটা কল্পনার চোখে দেখা। তবে বাজি ধরে বলা যায় এই দৃশ্যটাই আজ দেখা যাবে ফোর্তালেজায়। হলুদ নগরীতে হলুদ যুদ্ধ। ব্রাজিল বনাম কলম্বিয়া। দু’দলেরই জার্সির রঙ হলুদ। নেইমার বনাম জেমস রদ্রিগেজ। দু’জনেরই বয়স ২২। পরিসংখ্যান যতই একপেশে ম্যাচের পূর্বাভাস দিক না কেন, আজ আগুনঝরা এক ক্লাসিকের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। বাংলাদেশ সময় রাত ২টায় এস্তাদিও কাস্তেলাওয়ে শেষ আটের সর্বলাতিন মহারণে দেখা হচ্ছে ব্রাজিল ও কলম্বিয়ার। জিতলেই ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া স্বাগতিকদের। মাঠে নামার আগেই নেইমাররা জেনে যাবেন জিতলে সেমিফাইনালে প্রতিপক্ষ কে হবে। সত্যি বলতে কি, আবেগ এক পাশে সরিয়ে রাখলে যে কেউ মেনে নেমে শেষ আটের সবচ...
প্রশ্ন ফাঁস রোধে পাবলিক পরীক্ষায় বিরতি থাকছে না

প্রশ্ন ফাঁস রোধে পাবলিক পরীক্ষায় বিরতি থাকছে না

বিশেষখবর, সংবাদ শিরোনাম
প্রশ্নপত্র ফাঁস রোধে পাবলিক পরীক্ষায় কোন বিরতি (গ্যাপ) না রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, কোন সাপ্তাহিক বা সরকারি ছুটির দিন ছাড়া পরীক্ষার মাঝে অন্য কোনো বন্ধ রাখা হবে না। বুধবার সচিবালয়ে এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।আমরা পাঁচ দিনে পরীক্ষা দিয়েছি এমন মন্তব্য করে করে শিক্ষামন্ত্রী বলেন, দেড় মাস ধরে পরীক্ষা নেয়া আর সম্ভব না। পরীক্ষায় অবশ্যই পরিবর্তন আনব। আগের মতো আর পরীক্ষা হবে না। পরীক্ষা পদ্ধতি বদলাতে হবে। পরীক্ষার মধ্যে বন্ধ ছাড়া অন্য কোনো গ্যাপ থাকবে না। ক্লাসরুমে পড়াশোনা করে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে।নাহিদ বলেন, পরীক্ষা পদ্ধতিতে কতটুকু পরিবর্তন আনতে পারব এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করব। পরীক্ষার মধ্যে বন্ধ ছাড়া অন্য কোনো গ্যাপ থাকবে না। প্রশ্ন ফাঁস ঠেকাতে পাবলিক...