স্টেম সেল’ থেকে তৈরি ‘কৃত্রিম রক্ত’ বাঁচাবে জীবন
নিয়মিত রক্তদানকে অনেকেই জীবনের অংশ করে নিয়েছেন। তারপরও সারা বিশ্বে জটিল রোগে আক্রান্ত এবং অস্ত্রোপচারের টেবিলে শোয়া রোগীদের জীবন বাঁচাতে গবেষকরা তাকিয়ে আছেন ‘স্টেম সেল’ থেকে কৃত্রিম উপায়ে রক্ত তৈরির গবেষণার দিকে।
যুক্তরাজ্যের প্রায় চার শতাংশ মানুষের কাছ থেকে প্রতি বছর রক্ত সংগ্রহ করে স্কটিশ ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস। নতুন নতুন দাতা খোঁজার তাগিদ থেকে এ প্রতিষ্ঠানের কর্মীরা সব সময়ই চেষ্টা করেন, যাতে প্রথমবার রক্ত দিতে আসা দাতাদের কোনো বিরূপ অভিজ্ঞতা না হয়। পাশাপাশি কৃত্রিম রক্ত তৈরির উপায় বের করতে গবেষণা চালিয়ে যাচ্ছেন ট্রান্সফিউশন সার্ভিসের বিজ্ঞানীরার।
এ প্রতিষ্ঠানের পরিচালক (মেডিকেল) মার্ক টার্নার বলেন, প্রাপ্তবয়স্ক স্টেম সেল থেকে রক্ত উৎপাদন করা সম্ভব – তত্ত্বীয়ভাবে তা আগেই জানা ছিল। কিন্তু এসব কোষের সংখ্যা বৃদ্ধির সীমাবদ্ধতার কারণে এ পদ্ধতিতে বড় পরিসরে রক্ত তৈরি করা ...







