Sunday, September 20Welcome khabarica24 Online

শাহআমানতে ১০৫ কেজি স্বর্ণ উদ্ধার

gold_81038
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৫ কেজি ওজনের এক বস্তা স্বর্ণের চালান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় আটজনকে আটক করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক মশিউর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯শ’ ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন প্রায় ১০৫ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৪৫ কোটি ১০ লাখ টাকা।