পূর্ব দুর্গাপুরে সাবেক ছাত্রলীগ নেতার ঘরে ঢুকে দরজা ভেঙ্গে টাকা ও স্বর্ণালংকার চুরি
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে বৃহস্প্রতিবার ( ১০ ফেব্রুয়ারী) গভীর রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনায় ১ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া গৃহের কর্তা চট্টগ্রামের ইপিজেডে এর চাকুরিজীবি ও সাবেক ছাত্রলীগ নেতা সানজিদ তপু ( ৩৪) বলেন আমি, আমার মা ও স্ত্রী চট্টগ্রাম গিয়েছিলাম একটি দাওয়াতে। শুক্রবার ( ১১ ফেব্রুয়ারী) সকালে বাড়ি ফিরে দেখি ঘরের দরজা ভাঙ্গা। ভেতরে আলমারি ভেঙ্গে মালামাল বাহিরে ফেলে রেখেছে। ঘরের আসবাব পত্র সবই এলোমেলো। ঘরের কাজের জন্য আলমারিতে রক্ষিত ১ লক্ষ টাকা ও মা ও স্ত্রীর ১০ ভরি স্বর্ণ সহ মূল্যবান অনেককিছুই চুরি হয়ে গেছে। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ প্রদান করলে থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী উপ পরিদর্শক রতন কান্তি দে বলেন এমন চুরির বিষয়টি উদ্বেগজনক, আমরা এই বিষয়ে ...







