মীরসরাইতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
কামরুল হাসান :: মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি ‘এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মীসরাই থানা পুলিশের উদ্যােগে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় মীরসরাই উপজেলার হল রুমে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃমজিবুর রহমান পিপিএম এর সভাপতিত্বে ও পরিদর্শক তদন্ত ওলি উল্ল্যাহর সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, সার্কেল এএসপি লাবীব আবদুল্লাহ, পুলিশ পরিদর্শক অপারেশান দীনেশ চন্দ্র দাশ গুপ্ত, মীরসরাই উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নওশা মিয়া, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নাছির উদ্দীন, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাইয়ুম খাঁন সিদ্দিকী, ১...







