মীরসরাইয়ে নিরাপদ সড়ক এর প্রতিবাদে কামাল উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি::
মীরসরাইয়ের নয়দুয়ার এলাকায় সড়ক দূর্ঘটনায় প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুল রসুল নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ এপ্রিল) প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে এবং স্বেচ্চাসেবী সংগঠন হিতকরী সার্বিক ব্যাবস্থাপনায় সকাল ১০টায় উপজেলার বড়তাকিয়া বাজার মাজারের সামনে ঘাতক ট্রাক চালকের শাস্তি ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনার দাবিতে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, একাদশ শ্রেণীর শিক্ষার্থী, সেচ্চাসেবী সংগঠন হিতকরী ও এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
হিতকরীর নির্বাহী সদস্য, কলেজের প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ শহিদুল ইসলাম রয়েল ও প্রাক্তন শিক্ষার্থী মোশাররফ হোসেন এর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কলেজের দ্বাদশ শ্রেণীর পরীক্...





