১ম বর্ষপূর্তি উদযাপন করলো সিটিজি ইয়ং স্টার সোসাইটি
চট্টগ্রাম প্রতিনিধিঃ আজ ২৫শে মার্চ চট্টগ্রামের বিভাগীয় অনার্স সমমান কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বৃহৎ স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক ছাত্র সংগঠন সিটিজি ইয়ং স্টার সোসাইটি নানা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ১ম বর্ষপূর্তি উদযাপন করে। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা জয়নুল আবেদীন কায়সারের সভাপতিত্বে ও সদস্য এমদাদ হোসেন এবং সামিয়া আরেফিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম ফুটবল রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আমিনুল হক বাবু ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম। বক্তারা সমাজসেবায় গঠনমূলক কর্মকান্ডে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে উৎসাহ দেন এবং সমাজের সেবায় নিয়োজিত সিটিজি ইয়ং স্টার সো...







